ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

নিজস্ব প্রতিবেদক:

নিজস্ব প্রতিবেদক:

মার্চ ১৫, ২০২৪, ০১:৪৭ পিএম

এবারের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন যারা

দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার ২৬ মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষ্যে জাতীয় পর্যায়ে অবদানের স্বীকৃতিস্বরূপ ১০ মহৎ ব্যক্তি পাচ্ছেন ‘স্বাধীনতা পুরস্কার ২০২৪’।

তাঁরা হলেন— স্বাধীনতা ও মুক্তিযুদ্ধ ক্ষেত্রে তিনজন, বিজ্ঞান ও প্রযুক্তিতে একজন, চিকিৎসাবিদ্যায় একজন, সংস্কৃতিতে একজন, ক্রীড়ায় একজন এবং সমাজসেবায় তিনজন এ পুরস্কার পাচ্ছেন। সবমিলিয়ে ৬ ক্ষেত্রে এ পুরস্কার পাচ্ছেন ১০ জন।

শুক্রবার (১৫ মার্চ) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করা হয়।

পুরস্কারপ্রাপ্তরা হচ্ছেন—স্বাধীনতা ও মুক্তিযুদ্ধে কাজী আব্দুস সাত্তার, বীর মুক্তিযোদ্ধা ফ্লাইট সার্জেন্ট মো. ফজলুল হক (মরণোত্তর) ও বীর মুক্তিযোদ্ধা শহিদ আবু নঈম মো. নজিব উদ্দীন খাঁন (খুররম) (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে ড. মোবারক আহমদ খান, চিকিৎসাবিদ্যায় ডা. হরিশংকর দাশ, সংস্কৃতিতে মোহাম্মদ রফিকউজ্জামান, ক্রীড়ায় ফিরোজা খাতুন, সমাজ বা জনসেবায় অরন্য চিরান, বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক ডা. মোল্লা ওবায়েদুল্লাহ বাকী ও এসএম আব্রাহাম লিংকন।

প্রতিবছরের ন্যায় সরকার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পুরস্কার হিসাবে ১৯৭৭ সাল থেকে এ পুরস্কার দিয়ে আসছে। পুরস্কারপ্রাপ্ত প্রত্যেককে পাঁচ লাখ টাকা, ১৮ ক্যারেটের ৫০ গ্রাম ওজনের স্বর্ণের পদক, পদকের একটি রেপ্লিকা ও একটি সম্মাননাপত্র দেওয়া হবে।

বিআরইউ

Link copied!