ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
বিআরটিএ চেয়ারম্যান

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

এপ্রিল ১০, ২০২৪, ০২:০৮ পিএম

এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নূর মোহাম্মদ মজুমদার বলেছেন, এবারের ঈদযাত্রায় সড়ক-মহাসড়কে যানজট ও দুর্ঘটনা কম ছিল। গত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা স্বস্তিদায়ক হয়েছে।

বুধবার (১০ এপ্রিল) দুপুরে গাবতলী বাস টার্মিনালের সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করে সাংবাদিকদের এ কথা বলেন বিআরটিএ চেয়ারম্যান।

পর্যবেক্ষণ শেষে সাংবাদিকদের তিনি বলেন, ঈদযাত্রার সপ্তম দিনে গাবতলীতে যাত্রী নেই বললেই চলে। বিগত কয়েক বছরের তুলনায় এবারের ঈদযাত্রা অনেক স্বস্তিদায়ক হয়েছে। যানজট ও দুর্ঘটনা এবার কম ছিল। ফিরতি যাত্রা যেন এমন নির্বিঘ্ন হয় সেই লক্ষ্যে আমরা কাজ করছি।

তিনি বলেন, গার্মেন্টস ছুটি হওয়ার কারণে গত দুই দিন সড়কে যানজট ছিল। কোথাও বাস ধীরগতিতে চলেছে। অনেকগুলো পরিবহনের মধ্যে ২-৪টা পরিবহন অতিরিক্ত ভাড়া নেওয়ার চেষ্টা করেছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

চার্টে যে ভাড়া রয়েছে তা বিআরটিএ বাড়িয়ে নির্ধারণ করেছে এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, সম্প্রতি জ্বালানি তেলের দাম দুই দফায় ৩ টাকা কমেছে। সেটা বিবেচনায় নিয়ে ভাড়া কিলোমিটার প্রতি ৩ পয়সা কমানো হয়েছে। ভাড়ার তালিকা আপডেট করে আমরা প্রতিটি কাউন্টারে দিয়েছি।

আরএস

Link copied!