ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সচিব হলেন ভোক্তার ডিজি সফিকুজ্জামান

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ৬, ২০২৪, ১২:৪৪ এএম

সচিব হলেন ভোক্তার ডিজি সফিকুজ্জামান

পদোন্নতি পেয়ে সচিব হয়েছেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এ এইচ এম সফিকুজ্জামান। শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব হিসেবে তাকে পদায়ন করেছে অন্তর্বর্তী সরকার।

বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথা জানানো হয়।

জনপ্রশাসনের উপসচিব মো. আলমগীর কবিরের সই করা প্রজ্ঞাপনে বলা হয়, এ এইচ এম সফিকুজ্জামানকে পদোন্নতিপূর্বক শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব পদে পদায়ন করা হলো।

জনস্বার্থে এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়।

২০২২ সালের ২ ফেব্রুয়ারি জাতীয় ভোক্তা অধিকার ও সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ হন এ এইচ এম সফিকুজ্জামান। এর আগে তিনি বাণিজ্য মন্ত্রণালয়ে সংযুক্ত অতিরিক্ত সচিব হিসেবে কর্মরত ছিলেন।

ইএইচ

Link copied!