ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২, ২০২৪, ০৮:১৩ পিএম

ভারতে বাংলাদেশ সহকারী হাইকমিশনে হামলা, বিক্ষোভের ডাক হাসনাতের

ভারতের ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সমাবেশের ডাক দিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ।

সোমবার (২ ডিসেম্বর) রাত ৯টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে এ বিক্ষোভ হবে। সন্ধ্যা ৬টার দিকে নিজের ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ ঘোষণা দেন।

হাসনাত আব্দুল্লাহ লিখেছেন, ‘ভারতের আগরতলাস্থ বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ মিছিল। রাত ৯টায় রাজু ভাস্কর্য।’

গণমাধ্যমের বরাতে জানা যায়, ত্রিপুরার আগরতলায় অবস্থিত বাংলাদেশি সহকারী হাইকমিশনে হামলা চালানো হয়েছে। এসময় বাংলাদেশের পতাকা হেনেহিঁচড়ে ছিঁড়ে ফেলা হয়।

ইসকনের সাবেক সদস্য চিন্ময় দাস প্রভুকে অবৈধভাবে গ্রেফতার করা হয়েছে- এমন অভিযোগ তুলে ভারতের উগ্রপন্থি বিশ্ব হিন্দু পরিষদসহ বিভিন্ন ডানপন্থি সংগঠনের কয়েকশ সদস্য এ হামলা চালায়। দেশটির আঞ্চলিক সংবাদমাধ্যমের খবরে এ তথ্য তুলে ধরা হয়।

আরএস

Link copied!