ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১২, ২০২৫, ০৫:৫৫ পিএম

দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর সাফল্য
সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বাংলাদেশ নৌবাহিনীর সদস্যগণ। ছবি: আইএসপিআর

সৌদি আরবের মক্কায় গত ৩১ জানুয়ারি হতে ৪ ফেব্রুয়ারি পর্যন্ত অনুষ্ঠিত দশম আন্তর্জাতিক হিফজুল কোরআন এবং তেলাওয়াত প্রতিযোগিতায় অংশ নিয়ে গৌরবময় সাফল্য অর্জন করেছে বাংলাদেশ নৌবাহিনী।

আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) আজ জানিয়েছে, বিশ্বের বিভিন্ন দেশের সামরিক সদস্যদের অংশগ্রহণে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

প্রতিযোগিতায় ৩২টি দেশের ১৭৯ জন সামরিক প্রতিযোগী অংশগ্রহণ করে। গ্রুপ ভিত্তিক এ প্রতিযোগিতায় বাংলাদেশ নৌবাহিনীর ৫ সদস্য অংশগ্রহণ করে এবং ২টি ক্যাটাগরিতে রৌপ্য পদক অর্জন করে।

পবিত্র কোরআনের ‘১০-পারা গ্রুপ’-এ বাংলাদেশ নৌবাহিনীর গোলাম রব্বানী এবং ‘৩-পারা গ্রুপ’-এ মো. সাব্বির আহমেদ রৌপ্য পদক অর্জন করেন।

গত ৯ ফেব্রুয়ারি মক্কাতুল মকাররমা হিলটন কনভেনশন হলে আয়োজিত সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে প্রতিযোগিতা সমাপ্ত হয়। -বাসস

আরএস

Link copied!