ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

কালুখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

কালুখালী (রাজবাড়ী) প্রতিনিধি

মার্চ ১৪, ২০২৫, ০৭:৪৭ পিএম

কালুখালীতে বিএনপির ইফতার ও দোয়া মাহফিল

রাজবাড়ী জেলার কালুখালী উপজেলার মদাপুর ইউনিয়নের সাবেক ১, ২, ৩ নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার গোপালপুর উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত এই ইফতার ও দোয়া মাহফিলে মদাপুর ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল হালিম সরদারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন রাজবাড়ী জেলা বিএনপির আহবায়ক এডভোকেট লিয়াকত আলী বাবু।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ, উপজেলা বিএনপির সভাপতি মো. লুৎফর রহমান খান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট রকিবুল হাসান রুমা, কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক দলের সদস্য মনজুর রহমান মঞ্জু, রাজবাড়ী জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব তুহিনুর রহমান, কালুখালী উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান তোতা, শাহজালাল মিয়া, জেলা যুবদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ফেরদৌস হাসান টিটো, উপজেলা বিএনপির প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু তালেব, রতনদিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি আব্দুল মতিন মাস্টার, সাধারণ সম্পাদক মেহেদী আল মনসুর, মদাপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক ওবায়দুল কবির কুন্নু, মাজবাড়ী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুল হাসান, কালুখালী উপজেলা ছাত্রদলের সভাপতি জামাল খান, সাধারণ সম্পাদক আহাদুজ্জামান সূর্য সহ বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের নেতা কর্মীবৃন্দ।

ইফতার মাহফিলে জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক হারুন অর রশিদ বলেন, "বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। আমরা বর্তমান সরকারকে সমালোচনা করব, তবে অন্তর্বর্তী সরকারের কাছে আমাদের দাবি, অতি দ্রুত জাতীয় সংসদ নির্বাচনের রোড ম্যাপ ঘোষণা করতে হবে।"

ইএইচ

Link copied!