ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সড়কে যান চলাচলে অনিয়ম রুখতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ৩০, ২০২৫, ০৫:৫৪ পিএম

সড়কে যান চলাচলে অনিয়ম রুখতে র‍্যাব-পুলিশের যৌথ অভিযান

সড়কে যান চলাচলে অনিয়ম রুখতে যৌথ অভিযানে র‍্যাব ও পুলিশX
রাজধানীর আদবরে সড়কে অনিয়ম রুখতে তল্লাশি চালাচ্ছে র‍্যাব
রাজধানীর সড়কে রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি চলাচলসহ সব ধরনের অনিয়ম রুখতে একযোগে ৪ স্থানে যৌথ অভিযানে নেমেছে র‍্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‍্যাব-২) ও পুলিশ।

শুক্রবার (৩০ মে) বিকেল সাড়ে ৪টা নাগাদ রাজধানীর রিংরোড-এ র‍্যাপিড অ্যকশন ব্যটিলিয়ন (র‍্যাব-২) কতৃক বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হয়।

রিংরোডের আদাবর থানার সামনে পরিচালিত অভিযানটির নেতৃত্ব দেন টিআই সার্জেন্ট ইমরান এবং অ্যাডিশনাল এসপি শামসুল ইসলাম।

জানা গেছে, এদিন একই সময়ে রাজধানীর চারটি স্থানে অভিযানে নামে (র‍্যাব-২)। স্থানগুলো হলো- ধানমণ্ডি, মানিক মিয়া এভিনিউ, ঢাকা উদ্যান, ও রিংরোড।

মূলত, রেজিস্ট্রেশন ও ফিটনেসবিহীন গাড়ি, লাইসেন্সবিহীন চালক, হেলমেট ব্যতীত মোটরবাইক চালনা, ওভার স্পিডসহ বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে বিশেষ চেকপোস্ট স্থাপন করে অভিযান পরিচালনা করা হচ্ছে।

আরএস

Link copied!