ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ২২, ২০২৫, ০৪:২৭ পিএম

প্রধান উপদেষ্টার কার্যালয়ে ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে

তিন দিনের রাষ্ট্রীয় সফরে ঢাকায় পৌঁছেছেন ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগে। শনিবার  বিকালে ঢাকার তেজগাঁওয়ে ভুটানের প্রধানমন্ত্রীকে প্রধান উপদেষ্টার কার্যালয়ে স্বাগত জানিয়েছেন অধ্যাপক মুহাম্মদ ইউনূস। এদিন বিকাল থেকে তাদের মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক টেট-আ-টেট অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

এর আগে সকাল ৮টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন শেরিং তোবগে। বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ভুটানের প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। সেইসঙ্গে দেওয়া হয় গার্ড অব অনার।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে স্বল্প সময়ের বৈঠকে তোবগে শুক্রবারের ভূমিকম্পে বাংলাদেশে প্রাণহানি ও ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানান। পরে তাকে সামরিক কুচকাওয়াজসহ গার্ড অব অনার এবং ১৯ বন্দুক স্যালুট প্রদান করা হয়।

বিমানবন্দরে গার্ড অব অনার গ্রহণ করার পর ভুটানের প্রধানমন্ত্রী সাভার জাতীয় স্মৃতিসৌধে বাংলাদেশের মহান স্বাধীনতা যুদ্ধের শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন ভুটানের পররাষ্ট্র ও বৈদেশিক বাণিজ্য মন্ত্রী ল্যোনপো ডি. এন. ধুঙিয়েল, শিল্প, বাণিজ্য ও কর্মসংস্থান মন্ত্রী ল্যোনপো নামগিয়াল দর্জি এবং ভুটান সরকারের অন্যান্য কর্মকর্তারা।

দুপুরে ভুটানের প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা ও বাণিজ্য উপদেষ্টা। সন্ধ্যায় তার সম্মানে সরকারি নৈশ ভোজের আয়োজন করা হয়েছে। সফর শেষে তিনি আগামী সোমবার ঢাকা ত্যাগ করবেন।

জেএইচআর

Link copied!