ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
উপদেষ্টা আসিফ মাহমুদ

নির্বাচনে অংশ নেব, তবে পদত্যাগ আগেই করব

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৭, ২০২৫, ০৫:৪২ পিএম

নির্বাচনে অংশ নেব, তবে পদত্যাগ আগেই করব

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় এবং যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন, নির্বাচনে অংশ নেওয়ার আগেই তিনি এবং সরকারের অন্যান্য দায়িত্বে থাকা যারা নির্বাচন করবেন, তারা পদত্যাগের প্রস্তুতি নিচ্ছেন।

বৃহস্পতিবার সচিবালয়ে ১১ জেলার ৪৪ উপজেলায় পাবলিক লাইব্রেরি উদ্বোধন অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে উপদেষ্টা এ তথ্য জানান।

তিনি বলেন, “নির্বাচন করার ঘোষণা করেছি, তবে নির্বাচন কোথা থেকে করব, তা এখনও চূড়ান্ত হয়নি। আমরা মনে করি, নির্বাচনি কার্যক্রমে ঢুকে যাওয়ার আগে পদত্যাগ করা অবশ্যক, কারণ এ পদে থেকে নির্বাচন করা স্বার্থের সংঘাত সৃষ্টি করতে পারে। সেভাবেই আমরা প্রস্তুতি নিচ্ছি।”

উপদেষ্টা আরও বলেন, “অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টারা নির্বাচনে অংশ নিতে আইনগতভাবে বাধ্য নয়, কিন্তু নীতিগত কারণে পদত্যাগ অপরিহার্য। ডিসেম্বরে প্রথম সপ্তাহে নির্বাচনের তফসিল ঘোষণা হবে, তার আগে পদত্যাগ করা হবে কি না, তা সবকিছু চূড়ান্ত হওয়ার পর জানানো সম্ভব হবে।”

প্রশ্ন করা হলে, কোন দল থেকে তিনি নির্বাচন করবেন, আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেন, “রাজনৈতিক বিষয়ে এখন মন্তব্য করা ঠিক হবে না। যথাসময়ে বিষয়টি প্রকাশ করা হবে।”

ইএইচ

Link copied!