ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
প্রণয় ভার্মা

পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণোদ্যমে খুলবে ভারতীয় ভিসাকেন্দ্র

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ২২, ২০২৫, ১০:৫৩ পিএম

পরিস্থিতি স্বাভাবিক হলেই পূর্ণোদ্যমে খুলবে ভারতীয় ভিসাকেন্দ্র

বাংলাদেশে অবস্থিত ভারতীয় ভিসা আবেদন কেন্দ্রগুলোর (আইভ্যাক) কার্যক্রম পরিস্থিতি উন্নতির ওপর ভিত্তি করে সম্পূর্ণভাবে চালুর সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা। 

সোমবার ঢাকার যমুনা ফিউচার পার্কে অবস্থিত আইভ্যাক কেন্দ্র পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

পরিদর্শনকালে আইভ্যাক কর্মকর্তারা হাইকমিশনারকে জানান, বর্তমানে ভিসা প্রক্রিয়ায় বড় বাধা হয়ে দাঁড়িয়েছে জাল নথিপত্র এবং দালাল চক্রের তৎপরতা। দালাল ও মধ্যস্বত্বভোগীরা সার্ভারে কৃত্রিম চাপ সৃষ্টি করে প্রকৃত আবেদনকারীদের বৈধ অ্যাপয়েন্টমেন্ট প্রাপ্তিতে বাধা দিচ্ছে। হাইকমিশনার এসব সমস্যা সমাধানের জন্য বাংলাদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে আলোচনার আশ্বাস দেন এবং সাধারণ আবেদনকারীদের দালাল এড়িয়ে বৈধ প্রক্রিয়া অনুসরণের পরামর্শ দেন।

ভারতীয় হাইকমিশনের তথ্যমতে, গত সপ্তাহে নিরাপত্তার খাতিরে একদিন ঢাকার ভিসা কেন্দ্র বন্ধ থাকলেও বর্তমানে তা চালু রয়েছে। ওই দিনের আবেদনকারীদের বিকল্প তারিখে অগ্রাধিকার দেওয়া হচ্ছে। বর্তমানে মানবিক কারণে চিকিৎসা ও জরুরি প্রয়োজনে ভিসা প্রদান অব্যাহত রাখা হয়েছে। ঢাকা ছাড়াও খুলনা, সিলেট ও রাজশাহীতে সীমিত পরিসরে কার্যক্রম চলছে।

তবে চট্টগ্রামের আইভ্যাক কেন্দ্রটি বর্তমানে সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে। গত ১৮-১৯ ডিসেম্বর রাতে চট্টগ্রামে ভারতীয় সহকারী হাইকমিশনারের কার্যালয়ের প্রবেশপথে হামলার ঘটনায় নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়।

প্রণয় ভার্মা উল্লেখ করেন, পরিস্থিতির উন্নয়ন সাপেক্ষে সব কেন্দ্রের কার্যক্রম স্বাভাবিক করার বিষয়ে ভারত সরকার সচেষ্ট রয়েছে।

জেএইচআর

Link copied!