ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোক

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ৩০, ২০২৫, ০৭:০১ পিএম

বেগম খালেদা জিয়ার প্রয়াণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ডের শোক

তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড (বিআরইবি)। 

মঙ্গলবার এক শোকবার্তায় বোর্ড এবং এর আওতাধীন সকল পল্লী বিদ্যুৎ সমিতির পক্ষ থেকে এই শোক জানানো হয়।

শোকবার্তায় বলা হয়, আজ ভোর ৬টায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠার আন্দোলনের এই আপসহীন নেত্রীর প্রয়াণে বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড ও পল্লী বিদ্যুৎ সমিতির সকল স্তরের কর্মকর্তা এবং কর্মচারীরা গভীরভাবে শোকাহত ও মর্মাহত।

বোর্ড আরও উল্লেখ করে যে, বেগম খালেদা জিয়ার মৃত্যু দেশের জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর রাজনৈতিক সহনশীলতা, নিষ্ঠা এবং দেশপ্রেমের আদর্শ দেশ ও জাতিকে চিরকাল অনুপ্রাণিত করবে। বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড মরহুমার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছে এবং তার শোকসন্তপ্ত পরিবার ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছে। প্রেস বিজ্ঞপ্তি

ইএইচ

Link copied!