ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ফেব্রুয়ারি ১৪, ২০২৬, ০৯:৫৪ এএম

পহেলা ফাল্গুন ও বিশ্ব ভালোবাসা দিবস আজ

আজ বসন্তের প্রথম দিন। ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতিতে লেগেছে নতুনের ছোঁয়া। শীতের আমেজ কাটিয়ে চারদিকে এখন কোকিলের ডাক শোনা যাচ্ছে। প্রকৃতির এই উৎসবের দিনে আজ একই সাথে উদযাপিত হচ্ছে বিশ্ব ভালোবাসা দিবস। দ্বৈত এই উৎসবকে কেন্দ্র করে দেশজুড়ে বিরাজ করছে সাজ সাজ রব।

প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে ভ্যালেন্টাইন ডে বা ভালোবাসা দিবস পালন করা হয়। দিবসটি ঘিরে বিশেষ করে তরুণ-তরুণীদের মাঝে ব্যাপক উৎসাহ দেখা যাচ্ছে। দিনটিকে স্মরণীয় করতে প্রিয়জনকে সাথে নিয়ে অনেকেই ঘুরতে বের হয়েছেন। বিনোদন কেন্দ্র ও পার্কগুলোতে পরিবার-পরিজন নিয়ে ভিড় করছেন নানা বয়সের মানুষ।

দিনটিকে বিশেষ করে তুলতে একে অপরকে গোলাপ, রজনীগন্ধা, চকলেট কিংবা কার্ড উপহার দিচ্ছেন। প্রিয় রেস্তোরাঁয় পছন্দের খাবার খাওয়া বা চিঠির মাধ্যমে মনের অনুভূতি প্রকাশ করার মধ্য দিয়ে মানুষ দিনটি উপভোগ করছেন। উৎসব প্রিয় বাঙালি আজ বসন্তের বাসন্তী সাজ ও ভালোবাসার লাল রঙে নিজেকে সাজিয়েছেন।

ভালোবাসা দিবসের প্রেক্ষাপট নিয়ে প্রচলিত আছে ঐতিহাসিক কাহিনী। ২৬৯ সালে ইতালির রোমে সেন্ট ভ্যালেন্টাইনস নামে একজন খ্রিস্টান পাদ্রীকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তাঁর স্মৃতি রক্ষার্থেই পরবর্তীকালে এই দিনটি ভালোবাসা দিবস হিসেবে বিশ্বব্যাপী পরিচিতি পায়। বর্তমানে পাশ্চাত্যের পাশাপাশি এ দেশেও এই উৎসব বেশ জনপ্রিয় হয়ে উঠেছে।

বসন্তের প্রথম দিন ও ভালোবাসা দিবসের এই মেলবন্ধন মানুষের মনে বাড়তি আনন্দ যোগ করেছে। রাজধানীর টিএসসি, রমনা পার্ক ও বইমেলা প্রাঙ্গণে আজ উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ঋতুরাজের আগমন আর ভালোবাসার টানে প্রকৃতি ও মানুষের মন আজ একাকার হয়ে উঠেছে।

জেএইচআর

Link copied!