ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
স্বাস্থ্যমন্ত্রী

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ২৮, ২০২৬, ০৮:০২ পিএম

হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে না এলে হাজারো শিশুর মৃত্যু হতে পারত

হামের প্রাদুর্ভাব নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়া না হলে দেশে হাজারো শিশুর মৃত্যু হতে পারত বলে মন্তব্য করেছেন স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন। তিনি জানিয়েছেন, বর্তমানে সরকারের হাতে পর্যাপ্ত টিকা মজুত রয়েছে এবং প্রতিটি শিশুকে টিকার আওতায় আনতে কাজ চলছে।

বৃহস্পতিবার নরসিংদীর মনোহরদী সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রধান ঈদ জামাতে অংশ নেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, দেশে হামের সংক্রমণ ও মৃত্যুর হার আগের তুলনায় অনেকটাই কমেছে। আক্রান্ত রোগীদের সংস্পর্শ থেকে সুস্থ শিশুদের দূরে রাখা গেলে ঈদের পর পরিস্থিতির আরও উন্নতি হবে বলে আশা প্রকাশ করেন তিনি।

তিনি আরও বলেন, ঈদের আনন্দের মধ্যেও আদ-দ্বীন হাসপাতালের শিশু ওয়ার্ডে ঘটে যাওয়া মৃত্যুর ঘটনা অত্যন্ত মর্মান্তিক। এক মায়ের অনুরোধে ওয়ার্ডের এসি বন্ধ করে দেওয়ার পর গ্যাস লিকেজের কারণে দুর্ঘটনাটি ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

স্বাস্থ্যমন্ত্রী জানান, অন্য একটি হাসপাতাল পরিদর্শনের সময় তিনি ঘটনাটি জানতে পারেন। পরে তাৎক্ষণিকভাবে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয় এবং ঘটনার তদন্তে একটি কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটিকে ৭২ ঘণ্টার মধ্যে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিবেদন হাতে পাওয়ার পর সংশ্লিষ্ট হাসপাতালের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন মনোহরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা এম.এ মুহাইমিন আল জিহান, উপজেলা বিএনপির সদস্য সচিব আমিনুর রহমান সরকার দোলন, মনোহরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর বাদশা, পৌর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল হান্নান, উপজেলা যুবদলের সদস্য সচিব মাসুদুর রহমান সোহাগসহ স্থানীয় নেতারা।

এএন

Link copied!