ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন কাদের সিদ্দিকী ও জিএম কাদের

মো. মাসুম বিল্লাহ

ডিসেম্বর ২৪, ২০২২, ১২:৫২ পিএম

আ.লীগের সম্মেলনে যোগ দিয়েছেন কাদের সিদ্দিকী ও জিএম কাদের

বাংলাদেশ আওয়ামী লীগের ২২তম জাতীয় সম্মেলন শনিবার (২৪ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলনের ও শান্তির প্রতীক পায়রা উড়িয়ে সম্মেলনের উদ্বোধন করেন।

এদিকে, সম্মেলনে যোগ দিয়েছেন জাতীয় সংসদের প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান গোলাম মোহাম্মদ (জিএম) কাদের, কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকীসহ ১৪ দলের শীর্ষ নেতারা।

শনিবার (২৪ ডিসেম্বর) সকালে সাড়ে ১০টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের এ সম্মেলন শুরু হয়। এতে এরইমধ্যে যোগ দিয়েছেন বিভিন্ন কূটনৈতিক, রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক নেতারা।

সম্মেলনে অন্য রাজনৈতিক দলগুলোর মধ্যে জাসদ সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আখতার, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা, জেপির মহাসচিব শেখ শহীদুল ইসলাম, ডাকসুর সাবেক ভিপি সুলতান মনসুর, ১৪ দলের নেতা ডা. শাহাদাত হোসেন, জাকির হোসেন, ইসমাইল হোসেন, ডা. ওয়াজেদুল ইসলাম খান, অসিত বরণ রায়, ডা. দিলিপ বড়ুয়া প্রমুখ।

তবে সম্মেলনে বিএনপির কোনো নেতাকে দেখা যায়নি। এ সম্মেলনে দলটির তিন নেতাকে দাওয়াত দিয়েছিল আওয়ামী লীগ।

প্রথমে শেখ হাসিনা জাতীয় পতাকা উত্তোলন করেন। একই সময়ে সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সব জেলার নেতাদের নিয়ে দলীয় পতাকা উত্তোলন করেন। একইসঙ্গে জাতীয় সংগীত ও দলীয় সংগীত পরিবেশন করা হয়।

টিএইচ

Link copied!