ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
আদম তমিজী হকের হুমকি

গ্রেপ্তার করলে আত্মহত্যা

মো. মাসুম বিল্লাহ

নভেম্বর ১৭, ২০২৩, ১২:৩৩ এএম

গ্রেপ্তার করলে আত্মহত্যা

হক গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের ব্যবস্থাপনা পরিচালক আলোচিত আদম তমিজী হকের বিরুদ্ধে মামলা রয়েছে বেশ কয়েকটি। তাকে আইনের আওতায় আনতে বৃহস্পতিবার (১৬ নভেম্বর) রাত সাড়ে ৯টার দিকে রাজধানীর গুলশান-২ এর ১১১ নম্বর রোডের ৮ নম্বর বাসায় যান র‍্যাব সদস্যরা।

তবে গ্রেফতার কিংবা আইনের আওতায় আনতে গেলে আত্মহত্যার হুমকি দেন আদম তমিজী। পরে র‍্যাব সদস্যরা তাকে গ্রেফতার করেনি।

রাতে গণমাধ্যমকে এসব তথ্য জানান র‍্যাব-১ এর অধিনায়ক (সিও) লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

তিনি বলেন, আদম তমিজী হকের বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। আইন মেনে তাকে গ্রেফতার করতে গেলে আত্মহত্যার হুমকি দেন। এমনকি নিজের স্ত্রীকে হত্যার হুমকিও দেন তিনি। সব মিলিয়ে পরিস্থিতি স্বাভাবিক না থাকায় তাকে গ্রেফতার করা হয়নি।

পরিস্থিতি স্বাভাবিক হলে এরপর তাকে আইনের আওতায় আনা হবে বলেও জানিয়েছেন লেফটেন্যান্ট কর্নেল মোস্তাক আহমেদ।

এর আগে ১৩ নভেম্বর দিনগত রাত ১২টায় এমিরেটস এয়ারলাইন্সের একটি বাণিজ্যিক ফ্লাইটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন আদম তমিজী হক।

আরএস

Link copied!