ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

পোশাক কারখানায় অস্থিতিশীলতা: ‍‍‘উস্কানিদাতা ছাত্রলীগ’ নেতা হৃদয় গ্রেপ্তার

আমার সংবাদ ধর্ম ডেস্ক

সেপ্টেম্বর ১০, ২০২৪, ১২:৫৯ এএম

পোশাক কারখানায় অস্থিতিশীলতা: ‍‍‘উস্কানিদাতা ছাত্রলীগ’ নেতা হৃদয় গ্রেপ্তার

পোশাক কারখানায় নাশকতার মাধ্যমে অস্থিতিশীলতা সৃষ্টির উসকানি দেওয়ার অভিযোগে ছাত্রলীগ নেতা ইসতিয়াক আহম্মেদ হৃদয়কে (২৫) গ্রেপ্তার করেছে পুলিশ।

রোববার রাতে গোপন সংবাদের ভিত্তিতে নেত্রকোনা জেলার কেন্দুয়া থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

সোমবার রাতে পুলিশ সদর দপ্তর থেকে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগমাধ্যমে গার্মেন্টস শ্রমিকদের উদ্দেশ্যে উসকানিমূলক বক্তব্য দিয়ে ভাইরাল হন ছাত্রলীগ নেতা ইশতিয়াক আহমেদ হৃদয়।

উল্লেখ্য, ইসতিয়াক আহম্মেদ হৃদয় বাংলাদেশ ছাত্রলীগের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত নর্দান বিশ্ববিদ্যালয়ের শাখা কমিটির শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক।

তার গ্রামের বাড়ি নেত্রকোনার কেন্দুয়া থানার আঠারবাড়ী। তাকে গ্রেপ্তার পর নেত্রকোনা আদালতে পাঠানো হয়েছে।

ইএইচ

Link copied!