ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও মিছিল স্থগিত

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ১, ২০২৪, ১১:১৭ পিএম

জাতীয় পার্টির শনিবারের সমাবেশ ও মিছিল স্থগিত

পূর্বঘোষিত শনিবারের সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করেছে জাতীয় পার্টি। দলটির কেন্দ্রীয় কার্যালয়স্থল কাকরাইল ও এর আশপাশের এলাকায় মিছিল সমাবেশে ডিএমপির নিষেধাজ্ঞা জারির পর এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শুক্রবার রাতে জাতীয় পার্টি চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে মিছিল-সমাবেশ স্থগিতের বিষয়ে জানানো হয়।

এতে বলা হয়, শনিবার দুপুর ২টায় জাতীয় পার্টি কেন্দ্রীয় কার্যালয় কাকরাইল চত্বরে অনুষ্ঠেয় জাতীয় পার্টির সমাবেশ ও বিক্ষোভ মিছিলের কর্মসূচি সাময়িকভাবে স্থগিত করা হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ অর্ডিন্যান্স ২৯ ধারার ক্ষমতা বলে (সভাস্থল) পাইওনিয়ার রোডস্থ ৬৬নং ভবন, কাকরাইলসহ পার্শ্ববর্তী এলাকায় যেকোনো প্রকার সভা, সমাবেশ, মিছিল, শোভাযাত্রা, বিক্ষোভ প্রদর্শন ইত্যাদি নিষিদ্ধ করায় জাতীয় পার্টি আইনের প্রতি শ্রদ্ধা রেখে এই সিদ্ধান্ত নিয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, পরবর্তী কর্মসূচি জাতীয় পার্টির পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেওয়া হবে।

বৃহস্পতিবার রাতে কাকরাইলে কেন্দ্রীয় কার্যালয়ে ছাত্র-জনতার আগুন দেওয়ার পর পূর্বনির্ধারিত সমাবেশ যেকোনো মূল্যে বাস্তবায়নের ঘোষণা দেন জিএম কাদের।

ইএইচ

Link copied!