ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

আগস্ট ৩০, ২০২৫, ০২:৫৯ পিএম

ফেব্রুয়ারির নির্বাচন আল্লাহ ছাড়া কেউ ঠেকাতে পারবে না : সালাহউদ্দিন

বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ বলেছেন, আসন্ন ফেব্রুয়ারির জাতীয় নির্বাচন স্বয়ং আল্লাহ ছাড়া আর কেউ ঠেকাতে পারবে না। তিনি বলেন, নির্বাচনের সময়সূচি অনুযায়ী ভোট হবে এবং জনগণ সেই নির্বাচনের পাহারা দেবে।

শনিবার দুপুরে নেত্রকোনা শহরের মোক্তারপাড়া মাঠে জেলা বিএনপির সম্মেলনের প্রথম অধিবেশনে প্রধান অতিথির বক্তব্যে তিনি আরও বলেন, নির্বাচন নিয়ে নানা ষড়যন্ত্র চলছেই। তবে আগামী রমজানের আগেই ভোট সম্পন্ন হবে। প্রতিটি আন্তর্জাতিক ও জাতীয় নির্বাচনই গুরুত্বপূর্ণ, তাই তা হালকাভাবে নেওয়া যাবে না।

দীর্ঘ ১১ বছর পর জেলা বিএনপির সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে। এতে জেলার ১০ উপজেলা ও ৫টি পৌরসভার ১৫টি ইউনিটের মোট ১ হাজার ৫১৫ জন কাউন্সিলর অংশ নিচ্ছেন। তারা প্রত্যক্ষ ভোটের মাধ্যমে জেলা বিএনপির সভাপতি ও সম্পাদক নির্বাচন করবেন। দ্বিতীয় অধিবেশনে সভাপতি পদে দুইজন এবং সম্পাদক পদে তিনজন প্রার্থী থেকে যথাক্রমে একজন করে নির্বাচন করা হবে।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন চেয়ারপার্সনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য সৈয়দ আলমগীর, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল আলম ও আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামালসহ অন্যান্য জাতীয় নেতারা।

পুরো অনুষ্ঠানকে ঘিরে নেতাকর্মীদের মধ্যে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।

Link copied!