ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বদরুদ্দীন উমর বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন

নাহিদ ইসলাম

নাহিদ ইসলাম

সেপ্টেম্বর ৮, ২০২৫, ০১:৪৮ পিএম

বদরুদ্দীন উমর বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে সংগ্রাম করেছেন

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বাহাত্তরের সংবিধানের বিরুদ্ধে আজীবন সংগ্রাম করেছেন বদরুদ্দীন উমর। তিনি ছিলেন একজন প্রতিথযশা ব্যক্তিত্ব। 

সোমবার দুপুরে রাজধানীর কেন্দ্রীয় শহীদ মিনারে বদরুদ্দীন উমরের প্রতি শ্রদ্ধা নিবেদনের আগে সাংবাদিকদের তিনি এ প্রতিক্রিয়া জানান।

নাহিদ ইসলাম বলেন, শেখ হাসিনা ও মুজিবের শাসনামলকে বদরুদ্দীন উমর ফ্যাসিবাদি আন্দোলন হিসেবে চিহ্নিত করেন। শুধু তাই নয়, জুলাই আন্দোলনকে গণ-অভ্যুত্থান হিসেবে অভিহিত করেছেন তিনি। 

তিনি আরও বলেন, ন্যায়ের পক্ষে লড়াই করায় জাতি আজীবন বদরুদ্দীন উমরকে স্মরণ করবে।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এই আহ্বায়ক বলেন, মুজিববাদী সংবিধানের বিরোধী ছিলেন বদরুদ্দীন উমর। তিনি বাহাত্তরের সংবিধানের বিপক্ষে অবস্থান নেন। আমরাও তার দাবির প্রতি একাত্ম এবং তা বাতিলের আন্দোলন করছি। তিনি বলেন, বর্তমান প্রেক্ষাপটে গণপরিষদ নির্বাচনের বিকল্প নেই।

এই এনসিপি নেতা বলেন, বদরুদ্দীন উমর আরও বেঁচে থাকলে জাতি উপকৃত হতো। আমরা আরও আশাবাদী হতে পারতাম। তার বিদেহী আত্মার মাগফিরাত কামনা করি।

জেএইচআর

Link copied!