ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সারজিস আলম

লাখো কোটি শুকরিয়া, এক ছোটোলোক থেকে মুক্তি পেয়েছে দেশ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

সেপ্টেম্বর ২৬, ২০২৫, ০৩:০৮ পিএম

লাখো কোটি শুকরিয়া, এক ছোটোলোক থেকে মুক্তি পেয়েছে দেশ

নিউইয়র্কে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপকারী যুবলীগকর্মী মিজানের সঙ্গে ফোনে কথা বলে ধন্যবাদ জানিয়েছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ ঘটনায় শেখ হাসিনার ওপর ক্ষোভ ঝেড়েছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

শুক্রবার সকাল সাড়ে ১০টার দিকে নিজের ভেরিফায়েড ফেসবুকে পোস্টে ক্ষোভ  প্রকাশ করেন তিনি।

পোস্টে সারজিস আলম লিখেছেন, ‘আমেরিকাতে বিবেকবোধ বেঁচে দেওয়া যেই কুলাঙ্গারটা আখতার হোসেনকে ডিম ছুড়েছে তার সঙ্গে পরবর্তীতে শেখ হাসিনা ফোন দিয়ে কথা বলেছে, ধন্যবাদ জানিয়েছে!’

প্রশ্ন রেখে তিনি লিখেছেন, ‘একটা মানুষ কতটা ছোটোলোক হলে এই কাজ করতে পারে? এরকম নিচু মানসিকতার একটা নমরুদ ১৬ বছর ধরে একটা দেশের প্রধানমন্ত্রী থাকলে ওই দেশের প্রত্যেকটা সিস্টেমে পচন ধরা ছাড়া আর কী হতে পারে?’

তিনি আরও লিখেছেন, ‘যাদের নেত্রীর এই অবস্থা, তাদের কাছে আরও বেশি ছোটোলোকি দেখতে পাবেন, এটাই স্বাভাবিক। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমাদের, আমাদের দেশকে এমন একজন হিংসুক, প্রতিহিংসাপরায়ণ, ছোটোলোক থেকে মুক্তি দিয়েছেন।’

ইএইচ

Link copied!