ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
রুমিন ফারহানা

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ৮, ২০২৫, ০৭:২৫ পিএম

সেফ এক্সিট খুঁজতে উপদেষ্টাদের খুব কষ্ট করতে হবে না

বিএনপির সহ-আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুমিন ফারহানা বলেছেন, বর্তমান পরিস্থিতিতে সরকারের উপদেষ্টাদের অনেকেই সেফ এক্সিট খুঁজছেন। তবে তার মতে, তাদের জন্য এটি খুব কঠিন কিছু হবে না।

সম্প্রতি এক টেলিভিশন টকশোতে তিনি বলেন, আমার মনে হয় উপদেষ্টাদের সেফ এক্সিট পাওয়া কঠিন হবে না, কারণ তাদের মধ্যে বেশিরভাগেরই ডুয়েল সিটিজেনশিপ রয়েছে। ফলে তারা চাইলে সহজেই বিদেশে চলে যেতে পারবেন।

রুমিন ফারহানা আরও বলেন, রাজনৈতিক দলগুলো যদি আগামী ফেব্রুয়ারির মধ্যে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করতে না পারে, তবে দেশ একটি গভীর অনিশ্চয়তার মুখে পড়বে।

তার ভাষায়, এটা অনুমেয় যে, পলিটিক্যাল পার্টিগুলো যদি শিগগিরই নির্বাচনের পথে না আসে, বাংলাদেশ একটি জটিল পরিস্থিতিতে প্রবেশ করবে।

তিনি আরও দাবি করেন, অন্তর্বর্তী সরকারের ব্যর্থতার কারণে আওয়ামী লীগ এখন কোনো অনুশোচনা ছাড়াই রাজনীতিতে ফেরার প্রস্তুতি নিচ্ছে।

রুমিন বলেন, আওয়ামী লীগের মিছিলগুলো এখন বড় হচ্ছে, ঘন ঘন হচ্ছে, রাজধানীর গুরুত্বপূর্ণ সড়কগুলোতে তাদের উপস্থিতি বাড়ছে। এটা দেখে মনে হচ্ছে তারা আর নীরব নেই। সরকারের ধারাবাহিক ব্যর্থতা তাদের নতুন করে রাজনীতিতে ফেরার সুযোগ করে দিচ্ছে।

এ সময় তিনি অভিযোগ করেন, কোনো একটি মহল বাংলাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে,” তবে তিনি বলেন, “কোন মহল, সেটা আমি নিশ্চিত নই।

ইএইচ

Link copied!