ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সুলতান সালাউদ্দিন টুকু

১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে

টাঙ্গাইল প্রতিনিধি

টাঙ্গাইল প্রতিনিধি

অক্টোবর ১০, ২০২৫, ০৩:৫৩ পিএম

১৭ বছরের আন্দোলনই বিস্ফোরণে রূপ নিয়েছে

বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের নেতাকর্মীরা অনৈতিক কাজে লিপ্ত থাকতেন। প্রত্যেকে সামাজিকভাবে অপরাধী ছিলেন। সমাজে লুটপাটের কারণে তাদের ঐতিহ্যবাহী সংগঠনের প্রতি বিগত ১৭ বছর মানুষের অনিহা ছিল। ১৭ বছরের আন্দোলন এক পর্যায়ে গিয়ে বিস্ফোরণে রূপ নিয়েছে। এখানে ছাত্র-জনতার সর্বোচ্চ ভূমিকা ছিল। ১৭ বছর ফ্যাসিস্টদের কর্মকাণ্ডে অতিষ্ট হয়ে এদেশের মানুষ তাদের বিমুখ হয়েছিল। তারা মানুষের আস্থা ও বিশ্বাসের জায়গা নষ্ট করেছে।

শুক্রবার সকালে টাঙ্গাইলের পশ্চিম আকুর টাকুর পাড়ার হাউজিং মাঠে প্রভাতী সংঘের সদস্যদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

টুকু বলেন, “বৈদেশিক গণঅভ্যুত্থান হয়েছে, যুদ্ধ হয়েছে। এক দেশের সঙ্গে আরেক দেশের যুদ্ধ হয়েছে। কিন্তু বিদেশের পুলিশ প্রশাসন একদম পালিয়ে গেছে এমন নজির কোথাও হয়নি। বাংলাদেশে এই বার একমাত্র প্রত্যেকটি থানায় পুলিশ ছিল না। বাংলাদেশে ৪ দিন কোথাও পুলিশ ছিল না। তারা দলের হয়ে কাজ করেছে। আমাদের অসংখ্য নেতাকর্মীদের গুম, হত্যা ও নির্যাতন করেছে।”

তিনি আরও বলেন, “এর কারণে নিজের অপরাধবোধ থেকে এক দিনেই সব পালিয়ে গেছে। এরশাদও কিন্তু স্বৈরাচার ছিল, তারও পতন হয়েছে। সমগ্র বাংলাদেশ থেকে একবারে এরশাদের লোকজন উধাও হয়ে যায়নি। এই একমাত্র ফ্যাসিস্ট হাসিনার একদিনেই বাংলাদেশে কোথাও ফ্যাসিবাদের (আওয়ামী লীগ) লোক নেই।”

টুকু বলেন, “তারেক রহমান লন্ডনের মতো বাংলাদেশ দেখতে চায়। তারেক রহমানের কথায় মানুষ আশস্ত হচ্ছে। তারা বলছে, উনার মতো প্রধানমন্ত্রী বাংলাদেশে প্রয়োজন। আল্লাহর রহমতে তিনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন। তারেক রহমান বাংলাদেশকে অনেক উঁচুতে নিয়ে যাবে।”

সভায় প্রভাতী সংঘের সভাপতি জাফর আহমেদ, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম শফিক, সদর উপজেলা বিএনপির সভাপতি আজগর আলী প্রমুখ উপস্থিত ছিলেন।

ইএইচ

Link copied!