ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সামান্তা শারমিন

জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ২১, ২০২৫, ১২:১১ এএম

জামায়াত ও আ. লীগ মুদ্রার এপিঠ-ওপিঠ

জাতীয় নাগরিক পার্টি এনসিপির জ্যেষ্ঠ যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেছেন, জামায়াত গণমানুষের দল নয়। জামায়াত ও আওয়ামী লীগকে মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবেই আমরা দেখে এসেছি।

সম্প্রতি একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

সামান্তা শারমিন বলেছেন, জামায়াত যদি মনে করে যে তারা ক্ষমতায় এলে গণতন্ত্রের জন্য ভালো হবে, তাহলে তারা ভুল ভাবছে।

তিনি আরও বলেন, ইতিপূর্বে ক্ষমতায় যাওয়ার জন্য আওয়ামী লীগ জামায়াতকে ব্যবহার করেছে, আর এবার জামায়াত আওয়ামী লীগকে ব্যবহার করছে। জামায়াত ক্ষমতায় এলে আওয়ামী লীগ ফিরে আসার সম্ভাবনা তৈরি হবে।

সামান্তা শারমিন বলেছেন, জামায়াত ও আওয়ামী লীগের সঙ্গে এনসিপির রাষ্ট্রকর্ম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পূর্ণ ভিন্ন।

ইএইচ

Link copied!