ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

গোলাম পরওয়ারের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ বলছে এনসিপি

বিবিসি বাংলা

বিবিসি বাংলা

অক্টোবর ২১, ২০২৫, ০৮:১৭ পিএম

গোলাম পরওয়ারের বক্তব্যকে ‘ঔদ্ধত্যপূর্ণ ও অসদাচরণ’ বলছে এনসিপি

রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর সম্পর্কের টানাপোড়েন। জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের সাম্প্রতিক বক্তব্যে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে এনসিপি।

দলটির নেতারা বলেছেন, গোলাম পরওয়ার ‘ঔদ্ধত্যপূর্ণ’ বক্তব্য দিয়েছেন, যা তারা ‘অসদাচরণ’ বলে অভিহিত করেছেন।

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানিয়েছেন, গোলাম পরওয়ার ‘বাই দা বাই’ কিছু কথা বলেছেন, তবে তিনি কোনো দল বা ব্যক্তির নাম উল্লেখ করেননি।

২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে জামায়াতে ইসলামী ও তৎকালীন সমন্বয়কদের মধ্যে সুসম্পর্ক ছিল। অভ্যুত্থান-পরবর্তী সময়ে এই সম্পর্ক রাজনীতিতে নতুন সমীকরণও তৈরি করেছিল। এমনকি সেই সময়ের কিছু সমন্বয়ক পরবর্তীতে ইসলামী ছাত্র শিবিরের সঙ্গে যুক্ত হয়ে বিভিন্ন ছাত্র সংসদ নির্বাচনে জয়লাভ করেন।

চলতি বছরের ফেব্রুয়ারিতে এনসিপি দল হিসেবে আত্মপ্রকাশের পর দুই দলের মধ্যেও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় ছিল। তবে সম্প্রতি সংসদের প্রস্তাবিত উচ্চকক্ষের জন্য আনুপাতিক প্রতিনিধিত্ব (পিআর) পদ্ধতি নিয়ে অবস্থানগত পার্থক্য তৈরি হয়। এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলামের একটি ফেসবুক পোস্টের পর থেকেই সম্পর্কের টানাপোড়েন প্রকাশ্যে আসে।

নাহিদ ইসলাম তার পোস্টে লেখেন, পিআর পদ্ধতি নিয়ে জামায়াতের আন্দোলন ছিল “সুচিন্তিত রাজনৈতিক প্রতারণা”, যা ঐকমত্য কমিশনের সংস্কার প্রক্রিয়াকে ভিন্নখাতে প্রবাহিত করার চেষ্টা ছিল। এ বক্তব্যে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানায় জামায়াত।

পরিস্থিতি আরও উত্তপ্ত হয় গত রোববার সাতক্ষীরায় জামায়াতের এক সমাবেশে। সেখানে গোলাম পরওয়ার বলেন, “একটা দল রাজনীতিতে জামায়াতের সঙ্গে পাল্লা দিতে চাইছে, কিন্তু তাদের আরও অনেক দূর যেতে হবে।” রাজনৈতিক মহল মনে করে, এই বক্তব্য দুই দলের সম্পর্কের টানাপোড়েনকে প্রকাশ্যে নিয়ে এসেছে।

এনসিপির যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন বলেন, রাজনীতিতে ভিন্নমত থাকা স্বাভাবিক, কিন্তু গোলাম পরওয়ারের বক্তব্য রাজনৈতিক ঔদ্ধত্যের বহিঃপ্রকাশ। তিনি বলেন, “ওনারা সিনিয়র নেতা, বয়সে আমাদের বড়। তাঁদের কাছ থেকে আমরা সৌজন্যই আশা করি।”

দলটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আরিফুল ইসলাম আদীব বলেন, রাজনীতিতে কারও ‘বাপ’ হতে চাওয়ার মানসিকতা দৃষ্টিভঙ্গিগত সমস্যা। “গণঅভ্যুত্থানই সবার বাপ”, বলেন তিনি, “এনসিপির জন্ম সেই অভ্যুত্থানের প্রেক্ষাপটে। বিপদের সময় যাঁরা একসঙ্গে লড়েছিলেন, তাঁদের কৃতিত্ব একতরফা করে নেওয়া রাজনৈতিক অসৌজন্যতা।”

অন্যদিকে জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এহসান মাহবুব জোবায়ের জানান, গোলাম পরওয়ারের বক্তব্য ভুলভাবে ব্যাখ্যা করা হচ্ছে। তিনি বলেন, “আমরা সবাই ফ্যাসিবাদবিরোধী আন্দোলনের সহযোদ্ধা, দেশ গঠনে একসঙ্গে কাজ করছি। এর বাইরে অন্য কিছু নয়।”

ইএইচ

Link copied!