ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সমন্বয় সভায় সারজিসের বাকবিতণ্ডা, সাংবাদিকদের ‍ভিডিও ধারণে বাধা 

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

অক্টোবর ২৮, ২০২৫, ০২:৪৩ পিএম

সমন্বয় সভায় সারজিসের বাকবিতণ্ডা, সাংবাদিকদের ‍ভিডিও ধারণে বাধা 

এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলমের সাথে মানিকগঞ্জের সাবেক সমন্বয়ক ওমর ফারুকের বাকবিতণ্ডা হয়েছে। এসময় ওমর ফারুককে লক্ষ করে বলেন আপনি একটা সমস্যা।

সোমবার সন্ধায় শহরের সিটি ড্রিম কনভেনশন হলে জেলা এনসিপি সমন্বয় সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলার আগ মুহূর্তে এই ঘটনা ঘটে।

মানিকগঞ্জে এনসিপির জেলা সমন্বয় সভা শেষের দিকে সাবেক সমন্বয়ক ওমর ফারুক উপস্থিত হয়ে বলেন, আপনি দালাল নিয়ে বসে আছেন কেন? আপনি ছাত্রলীগ নিয়ে প্রোগ্রাম করতেছেন কেন? আমরা এই যায়গার স্টেক হোল্ডার। জামায়াতের লোক কেন আসছে? বলে এক পর্যায়ে উত্তেজিত হয়ে যান তিনি।

তার কথার জবাবে সারজিস আলম তাকে শান্ত হয়ে কথা বলার জন্য আহ্বান করে এক পর্যায়ে তিনিও উত্তেজিত হয়ে যান। উত্তেজিত হয়ে বলেন, এখানে জামায়াত আসলে কি সমস্যা আপনার। আপনি কি কখনো আমার সাথে কথা বলেছেন?

এসময় সারজিস আলম তাকে পাশে ডেকে কথা বলতে চাইলে তিনি বলেন, এখানেই কথা বলবো সবার সামনে। পরবর্তীতে তাকে পাশে ডেকে কথা বলেন সারজিস আলম।

পাশে কথা বলার সময় সাংবাদিকরা ভিডিও করতে গেলে সারজিস আলম সহ তার সহোযোগিরা সাংবাদিকদের বাধা দেন এবং দ্বিতীয় দফায় সাংবাদিকদের সাথেও বাকবিতন্ডা ঘটে।

পরবর্তীতে স্থানীয় আরিফুল ইসলাম নামের একজন ব্যাক্তি জেলার সমন্বয়কদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন।

জেএইচআর

Link copied!