ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
সারোয়ার তুষার

নৌকার ভোটের লোভে বিএনপি–জামায়াত উভয়েই বেলাল্লাপনায় লিপ্ত

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

নভেম্বর ১০, ২০২৫, ০৬:০৭ পিএম

নৌকার ভোটের লোভে বিএনপি–জামায়াত উভয়েই বেলাল্লাপনায় লিপ্ত

দেশের রাজনৈতিক সংস্কারের পথে প্রধান বাধা হিসেবে বিএনপি ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর ভূমিকার কঠোর সমালোচনা করেছেন জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)-এর যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তাঁর ভাষায়, নৌকার ভোটের আশায় দুই দল এখন বেলাল্লাপনায় নেমেছে।

রাজধানীর বাংলামোটরে জাতীয় শ্রমিক শক্তি আয়োজিত ‘জুলাই সনদে শ্রমিক শ্রেণির রাজনৈতিক অবমূল্যায়ন’ শীর্ষক আলোচনাসভায় তিনি এসব কথা বলেন।

সারোয়ার তুষার বলেন, বিএনপি ও জামায়াতের সংকীর্ণ রাজনৈতিক হিসাবের কারণেই রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর কাঠামোগত সংস্কার আটকে আছে। জামায়াত কথা বলছে আঙুল বাঁকা-সোজা করার, আর বিএনপি ব্যস্ত রাস্তায় নামার হুমকিতে। দু’দলই কেবল নিজেদের স্বার্থের রাজনীতি করছে।

তিনি অভিযোগ করেন, বিএনপি নিজেদের ঘোষিত ৩১ দফা সংস্কার পরিকল্পনাও বাস্তবায়ন করছে না।

বিএনপি এখন জুলাই সনদকেও অস্বীকার করছে। অথচ তাদের রাজনৈতিক জন্মই হয়েছিল গণভোটের মধ্য দিয়ে। আজ তারা বলে ‘গণভোট বোঝে না জনগণ’, এটা আসলে নিজেদের অতীত ভুলে যাওয়ার নামই ডিমেনশিয়া।

তবে শুধু বিরোধী দল নয়, সরকারকেও সমালোচনা করেন এনসিপি নেতা। তাঁর মতে, সরকার এখন জনগণের সঙ্গে সাপ-লুডু খেলছে। জুলাই সনদের একটি রোডম্যাপ তৈরি করেও তা বাস্তবায়নের বদলে আবার রাজনৈতিক দলগুলোর কাছে ঠেলে দিয়েছে। নিরপেক্ষতার নামে নিষ্ক্রিয়তা দেখানো হচ্ছে।

তিনি আরও বলেন, নির্বাচনের আগে জুলাই সনদের আইনগত ভিত্তি তৈরি না হলে সুষ্ঠু ভোট সম্ভব নয়। ৬৭ শতাংশ কেন্দ্র এখনও ঝুঁকিপূর্ণ, জনগণও আশ্বস্ত নয় যে এমন পরিবেশে নির্বাচন নিরপেক্ষ হতে পারে। ‘জনগণের আস্থা ফেরাতে হবে রাজনীতিতে’

সারোয়ার তুষার বলেন, নৌকার ভোট পাওয়ার লোভে বিএনপি–জামায়াত দু’দলই নিজেদের রাজনৈতিক আদর্শ বিসর্জন দিচ্ছে। জনগণের ওপর ভরসা না রেখে তারা সন্ত্রাসী ও বিতর্কিত গোষ্ঠীর ওপর নির্ভর করছে—এটাই আজকের রাজনীতির করুণ বাস্তবতা।

তিনি রাজনৈতিক দলগুলোর উদ্দেশে আহ্বান জানান, জুলাই সনদকে ক্ষমতার হাতিয়ার হিসেবে ব্যবহার না করে, জনগণের আস্থা ফেরাতে তা বাস্তবায়নের রোডম্যাপ দ্রুত চূড়ান্ত করতে।

সারোয়ার তুষারের বক্তব্যে মূল বার্তা স্পষ্ট—বিএনপি ও জামায়াত যদি নিজেদের অবস্থান বদল না করে, আর সরকার যদি নিষ্ক্রিয় থাকে, তবে জুলাই সনদের মাধ্যমে যে নতুন রাজনৈতিক সংস্কারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল, তা কেবল কাগজেই সীমাবদ্ধ থাকবে।

জেএইচআর

Link copied!