ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

ডিসেম্বর ৪, ২০২৫, ০৩:৪১ পিএম

খালেদা জিয়ার সঙ্গে লন্ডন যাচ্ছেন যারা

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য শুক্রবার সকালে লন্ডনে নেওয়া হতে পারে বলে জানিয়েছেন তার ব্যক্তিগত চিকিৎসক ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন।

এরইমধ্যে ঢাকাস্থ কাতার দূতাবাস জানিয়েছে, কাতারের আমিরের বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রয়েছে। চিকিৎসকদের সবুজ সংকেত পেলেই এয়ার অ্যাম্বুলেন্স বাংলাদেশে পৌঁছবে।

চিকিৎসক, পরিবার ও সহায়ক মিলে মোট ১৪ জন তার সঙ্গে লন্ডনে যাবেন। তারা হলেন- সায়েদা শর্মীলা রহমান (খালেদা জিয়ার ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী), ডা. এ জেড এম জাহিদ হোসেন, ডা. মোহাম্মদ আনামুল হক চৌধুরী, ডা. ফখরুদ্দীন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দীন তালুকদার, ডা. নুরুদ্দীন আহমদ, ডা. জাফর ইকবাল, ডা. মোহাম্মদ আল মামুন, হাসান শাহরিয়ার ইকবাল, সৈয়দ শামীন মাহফুজ, আব্দুল হাই মল্লিক, মাসুদার রহমান, ফাতেমা বেগম, রুপা শিকদার।

দীর্ঘদিন ধরে তিনি আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি, ফুসফুস, চোখের জটিলতা ও নানা শারীরিক সমস্যায় ভুগছেন।

গত ২৩ নভেম্বর এভারকেয়ার হাসপাতালে ভর্তি হওয়ার পর থেকেই তিনি সংকটাপন্ন অবস্থায় রয়েছেন এবং গত ১২ দিন ধরে সিসিইউতে চিকিৎসাধীন।

এর আগে, গত বছরের ৫ আগস্ট গণ–অভ্যুত্থানে তৎকালীন সরকারের পতনের পর তিনি মুক্তি পান। পরবর্তীতে চলতি বছরের জানুয়ারিতে উন্নত চিকিৎসার জন্য লন্ডনে গিয়েছিলেন এবং ১১৭ দিন চিকিৎসা শেষে মে মাসে দেশে ফেরেন।

বর্তমানে তার সকল চিকিৎসা পরিকল্পনা ও স্থানান্তরের প্রস্তুতি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

জেএইচআর

Link copied!