ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ছাত্রদলের তীব্র নিন্দা

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

ডিসেম্বর ১২, ২০২৫, ০৩:৫৫ পিএম

ওসমান হাদির ওপর গুলিবর্ষণে ছাত্রদলের তীব্র নিন্দা

ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনে স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান বিন হাদীর ওপর গুলি চালানোর ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল।

শুক্রবার বিকেল ৩টার দিকে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেওয়া পোস্টে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই নিন্দা জানান।

ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পোস্টে লিখেছেন, "ওসমান হাদি গুলিবিদ্ধ। ঢামেকের ইমার্জেন্সিতে নেওয়া হয়েছে। মহান রাব্বুল আলামিন সহায় হোন। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই বর্বরোচিত ও কাপুরুষোচিত হামলার ঘটনায় ধিক্কার ও তীব্র নিন্দা জানায়।"

ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির তার পোস্টে লিখেছেন, "তফসিল ঘোষণার ঠিক পরের দিনেই স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদিকে গুলি করে হত্যাচেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন বানচালের ষড়যন্ত্র। ওসমান হাদির ওপর গুলিবর্ষণকারী সন্ত্রাসীদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে।"

তিনি আরও বলেন, "অন্তর্বর্তীকালীন সরকার এবং নির্বাচন কমিশনকে অবিলম্বে প্রার্থী ও ভোটারদের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আমি ওসমান হাদির দ্রুত আরোগ্য কামনা করছি। জুলাই গণ-অভ্যুত্থানে তার সক্রিয় অংশগ্রহণ ছিল। সবাই তার জন্য দোয়া করবেন, আমিন।"

জানা গেছে, রাজধানীর বিজয়নগর এলাকায় নির্বাচনী প্রচারণা চালানোর সময় মোটরসাইকেলে দুজন ব্যক্তি এসে গুলি করে চলে যায়।

ইএইচ

Link copied!