ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
মির্জা ফখরুল

দীর্ঘ আন্দোলনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে

ঠাকুরগাঁও প্রতিনিধি

ঠাকুরগাঁও প্রতিনিধি

ডিসেম্বর ২৯, ২০২৫, ০৩:১৫ পিএম

দীর্ঘ আন্দোলনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে

আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে ঠাকুরগাঁও-১ আসন থেকে আজ মনোনয়নপত্র দাখিল করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। 

সোমবার দুপুরে ঠাকুরগাঁও জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা ইসরাত ফারজানার কাছে তিনি তাঁর মনোনয়নপত্র আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

মনোনয়নপত্র জমা দেওয়ার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, “দীর্ঘ আন্দোলনের পর বাংলাদেশের মানুষ ভোটাধিকার ফিরে পেয়েছে। ঠাকুরগাঁও-১ আসনে আমাকে পুনরায় মনোনীত করায় আমি দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের নেতা তারেক রহমানের প্রতি গভীর কৃতজ্ঞতা প্রকাশ করছি। পরম করুণাময় আল্লাহর কাছে শুকরিয়া যে, আমি আবারও এই জনপদের মানুষের সেবা করার সুযোগ পেয়েছি।”

নির্বাচনী লক্ষ্য ও অঙ্গীকার তুলে ধরে বিএনপি মহাসচিব বলেন, “জনগণ যদি আমাকে নির্বাচিত করে, তবে আমি ঠাকুরগাঁও অঞ্চলের শিক্ষা, আর্থ-সামাজিক অবস্থা এবং পরিবেশের উন্নয়নে সর্বোচ্চ গুরুত্ব দেব। বিশেষ করে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি, নতুন কর্মসংস্থান সৃষ্টি এবং কৃষকদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধানে আমি নিরলসভাবে কাজ করে যাব।”

এ সময় তিনি ঠাকুরগাঁওবাসীর প্রতি উদাত্ত আহ্বান জানিয়ে বলেন, “অতীতের মতো এবারও আপনারা আমার পাশে থাকবেন এবং ধানের শীষ প্রতীকে ভোট দিয়ে আমাকে জয়যুক্ত করে দেশ ও দশের সেবা করার সুযোগ করে দেবেন।”

মনোনয়নপত্র দাখিলের সময় জেলা ও উপজেলা বিএনপির শীর্ষ স্থানীয় নেতা-কর্মী এবং সাধারণ সমর্থকেরা উপস্থিত ছিলেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীরের আগমণকে কেন্দ্র করে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে নেতা-কর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ করা যায়।

ইএইচ

Link copied!