ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

জোট ত্যাগের ঘোষণায় জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ পোস্ট

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

জানুয়ারি ১৬, ২০২৬, ০৯:২৭ পিএম

জোট ত্যাগের ঘোষণায় জামায়াত আমিরের ইঙ্গিতপূর্ণ পোস্ট

জামায়াতে ইসলামীর নেতৃত্বে গঠিত ১১ দলীয় নির্বাচনী ঐক্য শেষ পর্যন্ত টেকেনি। ইসলামী আন্দোলন বাংলাদেশ এ জোটে না থাকার সিদ্ধান্ত নেওয়ার পাশাপাশি আসন্ন নির্বাচনে এককভাবে লড়াই করার ঘোষণা দিয়েছে। 

এমন প্রেক্ষাপটে শুক্রবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি রহস্যময় ও তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া ওই পোস্টে ডা. শফিকুর রহমান লেখেন, ধৈর্যের পরীক্ষাই সবচেয়ে বড় পরীক্ষা। আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে সর্বোচ্চ ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন। অন্যের প্রতি সম্মান প্রদর্শন করুন। তাহলে আল্লাহ তায়ালাও আপনার সম্মান বাড়িয়ে দেবেন, ইনশাআল্লাহ। সরাসরি কারও নাম উল্লেখ না করলেও বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে তার এ বার্তাকে অত্যন্ত গুরুত্বের সাথে দেখছেন পর্যবেক্ষকরা।

এর আগে বৃহস্পতিবার জামায়াতে ইসলামীর নেতৃত্বে নির্বাচনী ঐক্য আসন ভাগাভাগি চূড়ান্ত করে ঘোষণা দিয়েছিল। সে সময় ইসলামী আন্দোলনের জন্য কিছু আসন ফাঁকা রাখার কথা জানানো হলেও শেষ পর্যন্ত চরমোনাই পীরের নেতৃত্বাধীন দলটি সংবাদ সম্মেলনে উপস্থিত হয়নি। 

এর ২৪ ঘণ্টার মধ্যেই শুক্রবার জরুরি সংবাদ সম্মেলন ডেকে ইসলামী আন্দোলন জানায়, তারা জোটে থাকছে না এবং এককভাবে নির্বাচন করবে। একই সাথে জামায়াতের বিরুদ্ধে আসন সমঝোতা ও আচরণ নিয়ে একাধিক অভিযোগ তোলে দলটি।

ইসলামী আন্দোলনের এমন অবস্থানের পর তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় জামায়াতে ইসলামী জানায়, পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও পারস্পরিক সম্মান বজায় রাখা হয়েছিল এবং সংলাপের পথ এখনো বন্ধ হয়নি। এ উত্তপ্ত রাজনৈতিক আবহের মধ্যেই জামায়াত আমিরের ফেসবুক পোস্ট নতুন আলোচনার জন্ম দিয়েছে। তার এ সংক্ষিপ্ত বার্তা অনেকের কাছেই ইঙ্গিতপূর্ণ ও বহুমাত্রিক বলে বিবেচিত হচ্ছে।

ইএইচ

Link copied!