ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
ডা. মাহমুদা মিতু

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মার্চ ১১, ২০২৬, ০২:৪৬ পিএম

হাসনাত এমপি না হলে, সরকার যে খেজুর দেয় জনগণ জানতোই না

রমজান মাসে সরকারের পক্ষ থেকে সংসদ সদস্যদের জন্য বরাদ্দকৃত খেজুরের বিষয়টি সামনে আসায় দেশজুড়ে আলোচনা চলছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্যসচিব ডা. মাহমুদা মিতু।

বুধবার দুপুরে ফেসবুকের এক পোস্টে তিনি লিখেন, হাসনাত আবদুল্লাহ এমপি না হতেন, তবে সরকার যে খেজুর দেয় তা সাধারণ মানুষ জানতেই পারত না। 

তিনি মন্তব্য করেন, এই বরাদ্দ দিলেও জনগণ জানত যে স্থানীয় নেতারা ব্যক্তিগতভাবে তাদের জন্য পাঠিয়েছেন। মূলত এনসিপি থেকে নির্বাচিত সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ সরকারি এই বরাদ্দের বিষয়টি জনসম্মুখে আনলে তা নিয়ে আলোচনার সূত্রপাত হয়।

একই পোস্টে ডা. মাহমুদা মিতু তার বর্তমান শারীরিক অবস্থার কথা জানিয়ে বলেন, প্রায় আট দিন মৃত্যুর সঙ্গে লড়াই করার পর তিনি এখন আগের চেয়ে ভালো আছেন। অসুস্থতার ধকল কাটিয়ে ওঠার পর তিনি পুনরায় জনকল্যাণমূলক কাজে মনোনিবেশ করছেন।

তিনি আরও জানান, ঝালকাঠির কাঁঠালিয়া ও রাজাপুর উপজেলার বিভিন্ন ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠানের জন্য বিশেষ বরাদ্দের যে আবেদন তিনি গত নভেম্বরে করেছিলেন, তা বিতরণ শুরু হয়েছে। এর পাশাপাশি কাঁঠালিয়ার রাস্তাঘাট সংস্কারের জন্য ১১৩ কোটি টাকার উন্নয়ন প্রকল্পের কাজও দ্রুত শুরু হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

মাহমুদা মিতু তার এলাকার জনগণের উদ্দেশ্যে বলেন, বরাদ্দ পাওয়া প্রতিটি মসজিদ ও মন্দির দুই লাখ টাকা করে পাবে। যারা এবার তালিকায় স্থান পাননি, তাদের ধৈর্য ধরার অনুরোধ জানিয়ে তিনি বলেন, আপনাদের হকের এক পয়সাও নষ্ট হতে দেব না। জনসেবার মাধ্যমেই আমি মানুষের মাঝে বেঁচে থাকতে চাই।

দুর্নীতির বিরুদ্ধে কঠোর হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, যারা জনগণের অধিকার নষ্ট করবে, তারা টিকে থাকতে পারবে না।

জেএইচআর

Link copied!