ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০২:১৬ পিএম

বিএনপি সমর্থকদের কাছে রাশেদ প্রধানের দুঃখপ্রকাশ

প্রধান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে দেওয়া এক বক্তব্য ঘিরে বিতর্কের পর বিএনপি সমর্থকদের কাছে দুঃখপ্রকাশ করেছেন জাতীয় গণতান্ত্রিক পার্টির (জগপা) সহসভাপতি ও মুখপাত্র রাশেদ প্রধান।

শনিবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি দুঃখ প্রকাশ করেন।

রাশেদ প্রধান বলেন, কুলাঙ্গার শব্দের অর্থ কুল (বংশ) + অঙ্গার (কলঙ্ক)= বংশের কলঙ্ক। কুলাঙ্গার (বিশেষ্য) হলো এমন ব্যক্তি যার কুকর্মের ফলে তার বংশ কলঙ্কিত বা অপমানিত হয়। তারপরেও যেহেতু বিএনপি কর্মীরা কুলাঙ্গার শব্দ ব্যবহার করার জন্য রাগ করেছেন, কষ্ট পেয়েছেন তাই আমি বিএনপি সমর্থকগোষ্ঠীর কাছে আন্তরিকভাবে দুঃখপ্রকাশ করছি। ভবিষ্যতে আর কুলাঙ্গার শব্দটি ব্যবহার করবো না বলে কথা দিচ্ছি কিন্তু অতীত থেকে ব্যবহার করে আসা আমার বক্তব্য একই।

তিনি আরও বলেন, তিনি দীর্ঘদিন ধরে বলে আসছেন যে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ থেকে বর্তমান বিএনপি সরে এসেছে এবং তারেক রহমান সেই আদর্শ অনুসরণ করছেন না।

তিনি উল্লেখ করেন, গত ১৫ এপ্রিল একটি আলোচনা সভায় একই ধরনের বক্তব্য দিলেও ‘কুলাঙ্গার’ শব্দ ব্যবহারের কারণেই তা নিয়ে বড় ধরনের প্রতিক্রিয়া দেখা গেছে। এর জেরে দেশের বিভিন্ন স্থানে বিএনপি সমর্থকরা প্রতিবাদ, মিছিল ও তার কুশপুত্তলিকা দাহসহ নানা কর্মসূচি পালন করেছেন, যা তিনি তাদের গণতান্ত্রিক অধিকার হিসেবে স্বীকার করেন।

সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, জনগণের অধিকার নিয়ে কথা বলা তার দায়িত্ব, এবং তিনি অতীতের মতো এখনও সেই অবস্থানেই আছেন। সরকারের দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, গণতান্ত্রিক ব্যবস্থায় বিরোধী দলের দায়িত্ব হলো সরকারের ভুলত্রুটি তুলে ধরা এবং জনগণের স্বার্থে কথা বলা।

এম জি

Link copied!