ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
জামায়াত আমির

রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

এপ্রিল ১৮, ২০২৬, ০২:৪৬ পিএম

রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না
জামায়াতে ইসলামী আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। ছবি: সংগৃহীত

সংকটের সময় দর্শকের ভূমিকা নয়, সমাধানে এগিয়ে আসাই জামায়াতের রাজনীতির মূল লক্ষ্য বলে মন্তব্য করেছেন দলটির আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। তিনি বলেছেন, রোম পুড়লে আমরা নিরো হয়ে বাঁশি বাজাবো না, বরং আগুন নেভানোর চেষ্টা করবো।

শনিবার সকালে রাজধানীর শ্যামলীতে অবস্থিত শিশু হাসপাতালে হাম আক্রান্ত রোগীদের দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

জামায়াত আমির বলেন, সংসদে হামের চিকিৎসায় আইসিইউ সুবিধা নিয়ে প্রশ্ন তোলা হলেও বাস্তব চিত্র ভিন্ন। তার দাবি, অধিকাংশ জায়গায় আইসিইউর কার্যকর অস্তিত্ব নেই। একজন চিকিৎসক হিসেবে তিনি জানান, আইসিইউ চালাতে প্রয়োজন প্রশিক্ষিত ক্রিটিক্যাল কেয়ার বিশেষজ্ঞ, যা এখনও অনেক হাসপাতালে অনুপস্থিত। খাতায়-কলমে থাকা সুবিধা বাস্তবেও নিশ্চিত করার ওপর জোর দেন তিনি।

স্বাস্থ্যখাতের সার্বিক অবস্থা তুলে ধরে তিনি বলেন, এটি এখন একপ্রকার “ডিজাস্টার”। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উদাহরণ দিয়ে জানান, ১ হাজার শয্যার বিপরীতে প্রায় ৩ হাজার ৭শ রোগী ভর্তি রয়েছে। প্রতিদিন বহির্বিভাগে চিকিৎসা নিচ্ছেন আরও প্রায় ৪ হাজার মানুষ। কিন্তু সেই তুলনায় জনবল, অবকাঠামো ও প্রয়োজনীয় সহায়তা নেই। তার মতে, দীর্ঘদিনের অবহেলা ও অনিয়মের কারণেই এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে।

রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পেলে শিক্ষা ও স্বাস্থ্য খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার কথাও জানান তিনি। বলেন, সুশিক্ষিত ও সুস্থ জনগোষ্ঠী গড়ে উঠলে দেশকে কাঙ্ক্ষিতভাবে এগিয়ে নেওয়া সম্ভব হবে। একই সঙ্গে জরুরি পরিস্থিতিতে অন্যান্য কাজ স্থগিত রেখে সংকট মোকাবিলায় মনোযোগী হওয়ার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।

এদিকে, রাজধানীর আসাদগেট এলাকায় তেলের পাম্প পরিদর্শন শেষে তিনি জ্বালানি সংকট নিয়েও কথা বলেন। তার অভিযোগ, প্রকৃত পরিস্থিতি আড়াল করা হচ্ছে। পাম্পগুলো প্রয়োজনের এক-তৃতীয়াংশ জ্বালানি পাচ্ছে বলেই এই সংকট তৈরি হয়েছে।

তিনি আরও বলেন, জনগণের ভোগান্তির বাস্তব চিত্র সংসদে তুলে ধরা হবে এবং জ্বালানি পরিস্থিতি সম্পর্কে জাতিকে সঠিক তথ্য জানানো জরুরি। সংকট দেখা দিলে সম্মিলিতভাবে তা মোকাবিলার আহ্বানও জানান তিনি।

এএন

Link copied!