ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

মে ১৪, ২০২৬, ০৯:০৯ পিএম

মাশরাফীকে নিয়ে সারজিস আলমের ফেসবুক পোস্ট

জাতীয় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও সাবেক সংসদ সদস্য মাশরাফী বিন মর্তুজার রাজনৈতিক জীবন ও ভূমিকা নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি তাৎপর্যপূর্ণ পোস্ট দিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম।

বৃহস্পতিবার জুবায়েদ আহসান নামের এক ব্যক্তির লেখার সূত্র ধরে তিনি এই পোস্টটি করেন।

সারজিস আলম তার পোস্টে ২০১৮ সালের নির্বাচনের পরিসংখ্যান তুলে ধরেন। তিনি উল্লেখ করেন, নড়াইল-২ আসনে সে সময় মোট ভোটের প্রায় ৮৮ শতাংশ পড়েছিল। যেখানে নৌকা প্রতীক নিয়ে মাশরাফী পেয়েছিলেন ২ লাখ ৭১ হাজার ২১০ ভোট এবং তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী পেয়েছিলেন মাত্র ৭ হাজার ৮৮৩ ভোট।

এই অবিশ্বাস্য জয়কে ‘ডন ব্র্যাডম্যান’ মার্কা রেকর্ডের সাথে তুলনা করে সারজিস মন্তব্য করেন, এমন রেকর্ড নিয়ে হাসিমুখে এমপি হওয়ার দিনই মাশরাফী নড়াইলের বাইরে নিজের রাজনৈতিক ভবিষ্যৎ নষ্ট করেছিলেন।

পোস্টে মাশরাফীর ২০২৪ সালের নির্বাচনে অংশগ্রহণ এবং হুইপের পদ গ্রহণ নিয়েও সমালোচনা করা হয়। সারজিস লেখেন, সারাজীবন মাঠের ম্যাচ ফিক্সিংয়ের বিরুদ্ধে সোচ্চার থাকা মাশরাফী যখন নিজেই ‘ভোট ফিক্সিং’-এর লোভে পড়েছিলেন, সেদিনই মূলত ‘নড়াইল এক্সপ্রেস’ লাইনচ্যুত হয়ে গিয়েছিল।

পোস্টের শেষাংশে সারজিস আলম অনেকটা আক্ষেপের সুরে লেখেন, ‘স্যরি, ভাই’। মাশরাফীর মতো একজন কিংবদন্তি ক্রিকেটারের এমন রাজনৈতিক পরিণতি নিয়ে সারজিসের এই পোস্টটি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

জেএইচআর

Link copied!