আমার সংবাদ ডেস্ক
সেপ্টেম্বর ২৫, ২০২৫, ০৩:৪৫ পিএম
জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক যুগ্ম আহ্বায়ক কে. এম. মামুনুর রশিদের নিখোঁজ হওয়ার ঘটনায় সরকার ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর চরম গাফিলতি স্পষ্টভাবে দেখা যাচ্ছে।
বৃহস্পতিবার সকালে ফেসবুকে দেওয়া এক পোস্টে তিনি বলেন, “গত ৪৮ ঘণ্টারও বেশি সময় ধরে মামুনুর রশিদ উত্তরা থেকে নিখোঁজ। এটি চরম উদ্বেগ ও ভীতিকর পরিস্থিতি সৃষ্টি করেছে। ৫ আগস্টের পর এই ধরনের ঘটনা সম্ভবত প্রথম।”
তিনি আরও বলেন, “একজন নাগরিক হিসেবে রাষ্ট্র যেখানে ন্যূনতম নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ, সেখানে ঘটনার দ্রুত ও সুষ্ঠু তদন্তে সরকারের পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাফিলতি স্পষ্ট। একইসঙ্গে, এমন সংকটময় পরিস্থিতিতে গণমাধ্যমের নীরবতা গভীর উদ্বেগের কারণ।”
হাসনাত আব্দুল্লাহয়ের মন্তব্য থেকে দেখা যায়, এই ঘটনা রাজনীতিতে পুরোনো সমস্যাগুলো নতুনভাবে সামনে এনেছে।
ইএইচ