ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

‘জীবনের ঝুঁকি নিয়ে বাঁচছি’, বললেন আবুল সরকারের মেয়ে

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

নভেম্বর ২৪, ২০২৫, ০২:৪৭ পিএম

‘জীবনের ঝুঁকি নিয়ে বাঁচছি’, বললেন আবুল সরকারের মেয়ে

বাউল শিল্পী আবুল সরকারের গ্রেপ্তারের পর তার পরিবার চরম দুঃসময়ের মধ্যে রয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে ইনিমা রোশনি। 

ফেসবুকে এক আবেগঘন পোস্টে তিনি লেখেন, “আমি এবং আমার পরিবার কী রকম একটা কঠিন সময় পার করছি, আপনারা অনেকেই জানেন।”

তিনি জানান, পরিবারের ওপর হামলার আশঙ্কা সবসময় তাড়া করছে। “কারা কখন আমাদের ঘর ভাঙবে, পরিবারের কারো ওপর আঘাত করবে এসব চিন্তা নিয়ে প্রতিদিন বাঁচতে হচ্ছে,” বলেন ইনিমা।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, “আপনাদের জীবনে যেন এমন দুর্বিষহ সময় কখনো নেমে না আসে।” একই সঙ্গে যারা ঝুঁকি নিয়ে পাশে দাঁড়িয়েছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি লেখেন, “তাদের কী বলে ধন্যবাদ জানাবো, আমি জানি না… আমি প্রচণ্ড কৃতজ্ঞ।”

তিনি উল্লেখ করেন, আহত বাউল ভাইদের তারা নিজের পরিবারের মতোই মনে করেন। “আমরা একে অপরের জন্য বাঁচি, একে অপরের পাশেই আছি,” বলেন তিনি।

উল্লেখ্য, গত ৪ নভেম্বর ঘিওরের একটি পালাগানের আসরে ধর্ম অবমাননার অভিযোগ ওঠে আবুল সরকারের বিরুদ্ধে। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর ১৯ নভেম্বর ডিবি তাকে আটক করে। পরদিন আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।

ইএইচ

Link copied!