ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬
চ্যাম্পিয়ন্স ট্রফি

দুবাইয়ের উদ্দেশে রাতে ঢাকা ছাড়ছেন শান্তরা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

ফেব্রুয়ারি ১৩, ২০২৫, ১০:৫৪ এএম

দুবাইয়ের উদ্দেশে রাতে ঢাকা ছাড়ছেন শান্তরা

চ্যাম্পিয়ন্স ট্রফির আর এক সপ্তাহ বাকি। তার আগে বাংলাদেশ ঘরের মাটিতে নিজেদের অনুশীলন সেরেছে। এবার সেই টুর্নামেন্টে অংশ নিতে আজ রাতে বাংলাদেশ দল ঢাকা ছাড়বে।

আজ বাংলাদেশ সময় রাত ১টা ৪০ মিনিটে বাংলাদেশ দলের ফ্লাইট। সে বিমানে করেই নাজমুল হোসেন শান্তর দল ঢাকা ছেড়ে দুবাইয়ের উদ্দেশে যাত্রা শুরু করবেন।

তার আগে বুধবার বাংলাদেশ দলের অফিশিয়াল ফটোসেশন হয়েছে। মিরপুরের ‘হোম অফ ক্রিকেট’ শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে সবাইকে নিয়ে এই ফটোসেশন হয়। সেখানে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ ও বিসিবি পরিচালক নাজমুল আবেদীন ফাহিম।

বাংলাদেশ আজ রাতে দুবাইয়ের উদ্দেশে দেশ ছাড়বে। এরপর সেখানে একটি প্রস্তুতি ম্যাচ খেলবে, যদিও তা আনুষ্ঠানিক নয়। ১৭ ফেব্রুয়ারি এই ম্যাচটি হবে পাকিস্তান শাহিন্সের বিপক্ষে।

বাংলাদেশ তাদের প্রথম ম্যাচটা খেলবে দুবাইয়ে। আগামী ২০ ফেব্রুয়ারি বৃহস্পতিবার শান্তরা মুখোমুখি হবেন ভারতের। এরপরের ম্যাচ দুটো হবে পাকিস্তানে। ২৪ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। এরপর ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে বাংলাদেশ।

বিআরইউ

Link copied!