ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন: আমিনুল ইসলাম নিজেই পরিচালক পদে আগ্রহী

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

ক্রীড়া প্রতিবেদক, ঢাকা

সেপ্টেম্বর ২, ২০২৫, ০৪:০৫ পিএম

বিসিবি পরিচালনা পর্ষদের নির্বাচন: আমিনুল ইসলাম নিজেই পরিচালক পদে আগ্রহী

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম জানিয়েছেন, তিনি ক্রীড়া পরিষদের মনোনীত পরিচালক হিসেবে নির্বাচনে অংশ নিতে আগ্রহী। 

সিলেট জেলা স্টেডিয়াম পরিদর্শনের সময় তিনি সাংবাদিকদের বলেন, “পরিচালকদের নির্বাচনই প্রথম লক্ষ্য। সেখানে থাকার চেষ্টা করব। সুযোগ হলে আমি যেভাবেই হোক দেশের ক্রিকেট সেবায় অবদান রাখব।”

বিসিবি জানিয়েছে, অক্টোবরের প্রথম সপ্তাহে পরিচালনা পর্ষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। ক্লাব, বিভাগীয় ক্রীড়া সংস্থা ও জাতীয় ক্রীড়া পরিষদ থেকে নির্বাচিত ২৫ জন পরিচালক ভোটের মাধ্যমে বোর্ডের সভাপতি নির্বাচন করবেন।

জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবাল ইতিমধ্যে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন। ফলে এবার সভাপতির পদে জাতীয় দলের দুই সাবেক অধিনায়কের মধ্যে লড়াই হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

দীর্ঘদিন ধরে আঞ্চলিক ক্রিকেট সংস্থার কার্যক্রম স্থবির থাকলেও, নির্বাচন ও প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে সঙ্গে তা পুনরায় চালু করার প্রতিশ্রুতি দিয়েছেন আমিনুল ইসলাম।

ইএইচ

Link copied!