ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভারতের কাছে হেরে যুবাদের বিশ্বকাপ মিশন শুরু

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

জানুয়ারি ১৭, ২০২৬, ১১:১১ পিএম

ভারতের কাছে হেরে যুবাদের বিশ্বকাপ মিশন শুরু

অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে নিজেদের উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৮ রানে হেরে গেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বুলাওয়েতে আল ফাহাদের ৫ উইকেট এবং আজিজুল হাকিম তামিমের দায়িত্বশীল অর্ধশতকের পরও তীরে এসে তরি ডুবল টাইগার যুবাদের। 

বৃষ্টির কারণে পরিবর্তিত লক্ষ্য তাড়া করতে গিয়ে শেষদিকের ব্যাটিং বিপর্যয়ে পরাজয় বরণ করতে হয় গতবারের এশিয়ান চ্যাম্পিয়নদের।

টস জিতে প্রথমে বোলিং করার সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক আজিজুল হাকিম তামিম। বোলাররা শুরুতেই অধিনায়ককে সাফল্য এনে দেন। আল ফাহাদ নিজের প্রথম স্পেলে টানা দুই বলে উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলেন। ভারতের পক্ষে বৈভব সূর্যবংশী ৬৭ বলে ৭২ রানের লড়াকু ইনিংস খেলে দলকে এগিয়ে নেন।

শেষদিকে ছোট ছোট কার্যকর জুটিতে ৪৯ ওভারে ২৩৮ রানে থামে ভারতের ইনিংস। বাংলাদেশের পক্ষে আল ফাহাদ ৩৮ রানে ৫টি উইকেট শিকার করেন। এছাড়া ইকবাল হোসেন ইমন ও আজিজুল হাকিম ২টি করে উইকেট নেন।

জবাবে ২৩৯ রানের লক্ষ্যে খেলতে নেমে বাংলাদেশ জাওয়াদ আবরারকে দ্রুত হারালেও রিফাত বেগ ও আজিজুল হাকিম তামিমের ব্যাটে প্রতিরোধ গড়ে। 

১৮তম ওভারে বৃষ্টির কারণে খেলা বন্ধ হলে ডাকওয়ার্থ-লুইস পদ্ধতিতে বাংলাদেশের সামনে নতুন লক্ষ্য দাঁড়ায় ২৯ ওভারে ১৬৫ রান। এ সময় টাইগারদের প্রয়োজন ছিল ৬৬ বলে ১০৩ রান। রিফাত বেগ ৩৭ রান করে বিদায় নেওয়ার পর অধিনায়ক তামিম দলের হাল ধরেন।

তামিম ৭২ বলে ৫১ রান করে জয়ের আশা বাঁচিয়ে রাখলেও অন্য ব্যাটারদের ব্যর্থতায় ২৮.৩ ওভারে ১৪৬ রানেই গুটিয়ে যায় বাংলাদেশের ইনিংস। শেষদিকে ভারতের বোলার বিহান মালহোত্রার তোপে নিয়মিত বিরতিতে উইকেট হারায় যুবারা। 

ভারতের বিহান মালহোত্রা ১৪ রানে ৪টি উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন। এ পরাজয়ের ফলে হারের তিক্ততা নিয়ে বিশ্বকাপ মিশন শুরু করতে হলো লাল-সবুজের প্রতিনিধিদের।

ইএইচ

Link copied!