ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ইরানের হারে কঠিন সমীকরণের সামনে ঋতুপর্ণারা

স্পোর্টস ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মার্চ ৮, ২০২৬, ০৯:৪৮ পিএম

ইরানের হারে কঠিন সমীকরণের সামনে ঋতুপর্ণারা

নারী এশিয়া কাপে আজ 'এ' গ্রুপের দুই ম্যাচে ফিলিপাইন ২-০ গোলে ইরানকে হারিয়েছে। এতে ফিলিপাইন ৩ পয়েন্ট ও (-২) গোল ব্যবধান নিয়ে গ্রুপের তৃতীয় স্থানে উঠে এসেছে। ফিলিপাইনের এই জয় বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনালের সমীকরণকে অনেকটা জটিল করে তুলেছে।

টুর্নামেন্টের নিয়ম অনুযায়ী, তিন গ্রুপের চ্যাম্পিয়ন ও রানার্সআপের পাশাপাশি তৃতীয় স্থানে থাকা সেরা দুটি দল কোয়ার্টার ফাইনালে খেলার সুযোগ পাবে। বাংলাদেশের লক্ষ্য এখন তৃতীয় স্থানে থাকা সেরা দুই দলের একটি হওয়া। এই স্বপ্ন টিকিয়ে রাখতে হলে কেবল উজবেকিস্তানকে হারানোই যথেষ্ট নয়, বরং গোল ব্যবধানও বড় করতে হবে।

বর্তমানে সি গ্রুপে ভিয়েতনাম ও চাইনিজ তাইপে উভয়েরই ৩ পয়েন্ট রয়েছে। শেষ ম্যাচে ভিয়েতনাম খেলবে শক্তিশালী জাপানের বিপক্ষে এবং চাইনিজ তাইপে মুখোমুখি হবে ভারতের। সমীকরণ বলছে, জাপান যদি ভিয়েতনামকে অন্তত ৪ গোল এবং ভারত যদি চাইনিজ তাইপেকে ৩ গোলের ব্যবধানে হারায়, তবে তাদের গোল ব্যবধান হবে -৪। অন্যদিকে, ভারত জিতলেও তাদের গোল ব্যবধান বেশি থাকায় কোয়ার্টারের দৌড়ে পিছিয়ে পড়ার সম্ভাবনা থাকবে।

বর্তমানে বাংলাদেশ ও উজবেকিস্তান দুই দলেরই পয়েন্ট শূন্য। বাংলাদেশের গোল ব্যবধান -৭ এবং উজবেকিস্তানের -৬। কোয়ার্টার ফাইনালে যেতে হলে বাংলাদেশকে উজবেকিস্তানকে অন্তত ৩ থেকে ৪ গোলের ব্যবধানে হারাতে হবে। তখন বাংলাদেশের গোল ব্যবধান দাঁড়াবে -৩ বা -৪। এরপর ঋতুপর্ণাদের তাকিয়ে থাকতে হবে ভারত ও জাপানের ম্যাচের ফলাফলের দিকে।

বাংলাদেশের জন্য কোয়ার্টার ফাইনাল খেলার পথ এখন অত্যন্ত কঠিন। ড্র হলে উভয় দলই টুর্নামেন্ট থেকে ছিটকে যাবে। আর কোয়ার্টারে উঠতে ব্যর্থ হলে আগামী অলিম্পিক বাছাই ও বিশ্বকাপে খেলার স্বপ্নও অঙ্কুরেই বিনষ্ট হবে। তাই জয়ের বিকল্প নেই বাংলাদেশের সামনে।

জেএইচআর

Link copied!