ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিমেরিট পয়েন্ট পেলেন জ্যোতি

ক্রীড়া প্রতিবেদক

ক্রীড়া প্রতিবেদক

মে ৪, ২০২৬, ০৬:৩৮ পিএম

ডিমেরিট পয়েন্ট পেলেন জ্যোতি

সিরিজ আগেই হেরে গেলেও শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে সান্ত্বনার জয় এনে দেওয়ার সুযোগ ছিল বাংলাদেশ নারী দলের অধিনায়ক নিগার সুলতানা জ্যোতির সামনে। সিলেটে শেষ ওভারে জয়ের জন্য যখন ৬ বলে ১৪ রান দরকার ছিল, তখনই বাউন্ডারি মারতে গিয়ে প্রথম বলেই আউট হয়ে ফেরেন তিনি।

আউট হওয়ার পর হতাশায় ব্যাট দিয়ে মাটিতে আঘাত করে এবং ব্যাট ছুড়ে অক্রিকেটীয় আচরণ করেন জ্যোতি। এই ঘটনার পর আন্তর্জাতিক ক্রিকেট পরিষদ তাকে তিরস্কার করেছে এবং তার নামের পাশে একটি ডিমেরিট পয়েন্ট যোগ করেছে। আন্তর্জাতিক ক্রিকেট পরিষদের আচরণবিধির দ্বিতীয় ধারা অনুযায়ী ম্যাচ শেষে এই শাস্তি দেওয়া হয়।

জ্যোতি শাস্তি মেনে নেওয়ায় আলাদা করে শুনানির প্রয়োজন হয়নি বলেও জানা গেছে।

এম জি

Link copied!