ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

নিজস্ব প্রতিবেদক

অক্টোবর ১৮, ২০২৪, ১০:৪২ পিএম

যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ ৪ ডাকাত গ্রেপ্তার

রাজধানীর দারুসসালাম থানা এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ চারজনকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলেন- সাজ্জাদ হোসেন (২৮), সবুজ মিয়া (২০), কাউছার (২৬) ও ওসমান গনি (২৫)।

শুক্রবার দারুসসালাম থানার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন সিটি কলোনিতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বলেন, শুক্রবার ভোরের দিকে দারুসসালাম থানা এলাকার শহীদ বুদ্ধিজীবী কবরস্থান সংলগ্ন এলাকায় ৮ থেকে ১০ জনের একটি সংঘবদ্ধ ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে যৌথ অভিযান চালিয়ে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে চারটি চাকু, ৫টি রামদা, ৪টি হাঁসুয়া ও একটি সাদা প্লাস্টিকের ব্যাগ জব্দ করা হয়।

ইএইচ

Link copied!