ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আমার সংবাদ ডেস্ক

আমার সংবাদ ডেস্ক

সেপ্টেম্বর ৪, ২০২৫, ১১:০৮ এএম

রাজধানীতে ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের

রাজধানীর বিজয় সরণি এলাকায় ট্রাকের ধাক্কায় এক যুবক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টার দিকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হলে জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের নাম মো. রাকিব (৩০)। তিনি লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলার বদরপুর গ্রামের মান্নান মিয়ার ছেলে। একটি প্রাইভেট কোম্পানির চাকরিরত রাকিব ফার্মগেটে থাকতেন। 

নিহতের বোন মারিয়া আক্তার বলেন, আজ ভোরে আমার ভাই বাইসাইকেল চালিয়ে কাজে যাচ্ছিল। বিজয় সরণি মোড়ে একটি ট্রাক ধাক্কা দিলে গুরুতর আহত হয় আমার ভাই। পরে পথচারীদের সহায়তায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিলে চিকিৎসক আমার ভাইকে মৃত ঘোষণা করেন’

এ বিষয়ে তেজগাঁও থানার উপপরিদর্শক (এসআই) নিয়াজ মোল্লা গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় ট্রাকটিকে জব্দ করা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে আইনি প্রক্রিয়া চলমান।

জেএইচআর

Link copied!