ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি

জুন ৪, ২০২৬, ০৪:৩৮ পিএম

ঈশ্বরগঞ্জে দুই ডায়াগনস্টিক সেন্টার সিলগালা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে লাইসেন্সবিহীন দুটি ডায়াগনস্টিক সেন্টার সিলগালা করা হয়েছে। এ সময় একটি প্রতিষ্ঠানকে অর্থদণ্ড প্রদান করা হয়।

বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে হাসপাতাল এলাকার নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টার এবং আধুনিক ল্যাব ওয়ান-এ বিভিন্ন অনিয়ম ও বৈধ লাইসেন্সের ঘাটতি পাওয়া যায়। পরে মেডিকেল প্র্যাকটিস ও বেসরকারি ক্লিনিক ও ল্যাবরেটরি (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ, ১৯৮২ অনুযায়ী প্রতিষ্ঠান দুটি সিলগালা করা হয়। একই সঙ্গে নিউ ল্যাব ডায়াগনস্টিক সেন্টারকে ৩ হাজার টাকা অর্থদণ্ড করা হয় এবং তাৎক্ষণিকভাবে তা আদায় করা হয়।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সালাহউদ্দিন বিশ্বাস, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. জাকির হোসেন এবং নিরাপদ খাদ্য পরিদর্শক ও স্যানিটারি ইন্সপেক্টর বেদেনা আক্তার।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, জনস্বার্থে এবং সাধারণ মানুষের নিরাপদ চিকিৎসাসেবা নিশ্চিত করতে উপজেলার সকল অবৈধ ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

এএন

Link copied!