ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ডিজিটাল নিরাপত্তা মামলায় চট্টগ্রামে ৫ সাংবাদিকের জামিন

চট্টগ্রাম ব্যুরো

চট্টগ্রাম ব্যুরো

সেপ্টেম্বর ৭, ২০২২, ০৬:৫২ পিএম

ডিজিটাল নিরাপত্তা মামলায় চট্টগ্রামে ৫ সাংবাদিকের জামিন

ডিজিটাল নিরাপত্তা আইন মামলায় চট্টগ্রামের মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (৭ সেপ্টেম্বর) দুপুরে সাইবার ট্রাইব্যুনাল আদালতে চট্টগ্রামের বিচারক জহিরুল কবির এসব সাংবাদিকের জামিন মঞ্জুর করেছেন।

জামিন কারীরা হলেন- সেকান্দর হোসাইন (দৈনিক সমকাল এর সীতাকুণ্ড প্রতিনিধি), এনায়েত হোসেন মিঠু (দৈনিক পূর্বকোণ নিজস্ব সংবাদদাতা), মাহবুবুর রহমান পলাশ (দৈনিক যুগান্তর ও দৈনিক আজাদীর মিরসরাই প্রতিনিধি), মো. জহিরুল ইসলাম (আমার সংবাদের সীতাকুণ্ড প্রতিনিধি) ও মোহাম্মদ ইউসুফ (দৈনিক ইত্তেফাক, দৈনিক সাঙ্গু ও বাংলা ট্রিবিউনের মিরসরাই প্রতিনিধি)।

মামলায় বিবাদী পক্ষে ছিলেন- সিনিয়র আইনজীবী ইব্রাহীম হোসেন বাবুল, চট্টগ্রাম জেলা পাবলিক প্রসিকিউটর (পিপি) শেখ ইফতেখার সাইমুল চৌধুরী, মো. মুজিবুর রহমান চৌধুরী ফারুখ, নাসির উদ্দিন আহামদ খাঁন রনি ও রেদোয়ান উদ্দিন।

প্রসঙ্গত, ২০২১ সালের ২২ মে দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় ‘ওরা প্রতারক শিরোনামে প্রকাশিত সংবাদ সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে শেয়ার করায় মিরসরাই ও সীতাকুণ্ড উপজেলার ৫ সাংবাদিকের বিরুদ্ধে ২০২১ সালের ২৬ জুন নুরুল কবির শাহ দুলাল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন।

এসএম

Link copied!