ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাজেকে পর্যটকবাহী লেগুনা উল্টে ৪জন গুরুতর আহত

রাঙ্গামাটি প্রতিনিধি

রাঙ্গামাটি প্রতিনিধি

ডিসেম্বর ২২, ২০২২, ০৪:৪২ পিএম

সাজেকে পর্যটকবাহী লেগুনা উল্টে ৪জন গুরুতর আহত

রাঙ্গামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক মাচালং সড়কের একুইজ্জাছড়ি এলাকায় পর্যটকবাহী তিন চাকার লেগুনা (চট্টমেট্রো-ক ০৫-০৯৮৩) উল্টে ৪ জন পর্যটক গুরুতর আহত হয়েছে। আহত পর্যটক সকলের বাড়ি চট্টগ্রাম বলে নিশ্চিত করে স্থানীয়রা।

বৃহস্পতিবার (২২ ডিসেম্বর) সকালে ৮ জন পর্যটক নিয়ে বাঘাইহাট বাজার থেকে সাজেকের উদ্দেশ্য ছেড়ে গিয়ে মাচালং একুইজ্জাছড়ি এলাকায় বাঁক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে উল্টে যায়। এসময় ৪ জন পর্যটক মারাত্মক ভাবে আহত হয়। আহতদের মধ্যে ফাতেমাতুজ জোহরা (৩৮) ও সালাউদ্দিন (৪০) নামে দুজনের অবস্থা আশংকাজনক। দূর্ঘটনার পর চালক পালিয়ে যায়। পরে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে চাঁদের গাড়ী যোগে দীঘিনালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠায় সেনাবাহিনী।

এদিকে সাজেক সড়কে এ ধরনের ৩ চাকার লেগুনা চলাচল নিয়ে পুলিশের ভূমিকা নিয়ে অনেক পর্যটক অসন্তোষ প্রকাশ করেন। এ বিষয়ে জানতে সাজেক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নুরুল আলম এর ফোনে বহুবার চেষ্টা করেও সংযোগ পাওয়া যায়নি।

কেএস 

Link copied!