ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

খাগড়াছড়িতে পণ্যবাহী ফাইভ স্টার কাভার্ডভ্যানে আগুন

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

পার্বত্যাঞ্চল প্রতিনিধি

নভেম্বর ৮, ২০২৩, ০৪:২১ পিএম

খাগড়াছড়িতে পণ্যবাহী ফাইভ স্টার  কাভার্ডভ্যানে আগুন

তৃতীয় দফা বিএনপি-জামায়াতের ডাকা অবরোধের প্রথমদিনে খাগড়াছড়িতে ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি পণ্যবাহী কাভার্ডভ্যানে আগুন দিয়েছে  দুর্বৃত্তরা।

 


বুধবার (৮ নভেম্বর) সকাল পৌনে ১১টার দিকে খাগড়াছড়ি-চট্টগ্রাম আঞ্চলিক মহাসড়কের আলুটিলা এলাকায় এ ঘটনা ঘটে।

 


প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা পণ্যবাহী কাভার্ডভ্যানটি মাটিরাঙ্গা বাজার অতিক্রম করে আলুটিলা পৌছলে ওত পেতে থাকা দুর্বৃত্তরা কাভার্ডভ্যানে আগুন ধরিয়ে দেয়।

 


মাটিরাঙ্গা থানার অফিসার ইনচার্জ  (ওসি) মো. জাকারিয়া বলেন, সকালে ফাইভ স্টার এক্সপ্রেস সার্ভিসের একটি কাভার্ডভ্যান মালামাল নিয়ে খাগড়াছড়ি যাওয়ার পথে আলুটিলায় উঠার সময় আগুন দেয় দুর্বৃত্তরা।

এতে গাড়ির সামনের অংশ পুড়ে যায়। গাড়ি থাকা মালামালও ক্ষতিগ্রস্ত হয়। কারা এ ঘটনার সঙ্গে জড়িত আছে তাদের খোঁজা হচ্ছে।

এইচআর

Link copied!