ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

রাজবাড়ীতে বুকে ব্যাথা নিয়ে কয়েদির মৃত্যু

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ী প্রতিনিধি

জানুয়ারি ২৩, ২০২৪, ১২:৫৩ পিএম

রাজবাড়ীতে বুকে ব্যাথা নিয়ে কয়েদির মৃত্যু
ছবি: সংগ্রহীত

রাজবাড়ীতে বুকে ব্যাথা নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার আধাঘণ্টার মধ্যেই শহিদুল বিশ্বাস (৪৩) নামে এক কয়েদির মৃত্যু হয়েছে। তিনি জেলার বালিয়াকান্দি উপজেলার বহরপুর গ্রামের আবুল বিশ্বাসের ছেলে।

মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল পৌনে ৭টার দিকে রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসা চলাকালীন তার মৃত্যু হয়েছে।

নিহতের ভাই রেজাউল বিশ্বাস বলেন, একটি চেকের মামলায় শহিদুল বিশ্বাসের এক বছরের সাজা হয়। ৮ মাস ধরে সে কারাগারে রয়েছে। মঙ্গলবার সকালে কারাগার থেকে বাড়িতে ফোন দেয় অসুস্থ হয়ে হাসপাতালে। এখন এসে দেখি ভাই আর নেই।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে কর্মরত মেডিকেল অফিসার ডা. ওমর ফারুক পাটোয়ারী বলেন, সকাল সোয়া ৬টার দিকে বুকে ব্যাথা নিয়ে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নিয়ে আসে কারা কর্তৃপক্ষ। চিকিৎসা চলাকালীন পৌনে ৭টার দিকে মৃত্যু হয়।

রাজবাড়ী জেলখানার জেল সুপার মোহাম্মদ আবদুর রহিম বলেন, কারাগারে অসুস্থ হয়ে পড়লে শহিদুল বিশ্বাসকে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়েছে।

এআরএস

Link copied!