ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের মৃত্যু

নড়াইল প্রতিনিধি

নড়াইল প্রতিনিধি

এপ্রিল ২১, ২০২৪, ০৩:৩৫ পিএম

সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট মকবুল হোসেনের মৃত্যু

নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য, প্রবীণ রাজনীতিক, বিশিষ্ট শিক্ষানুরাগী অ্যাডভোকেট মকবুল হোসেনকে শ্রদ্ধা আর ভালোবাসায় বিদায় জানিয়েছেন নড়াইল ও লোহাগড়াবাসী।

রোববার সকাল ৯টায় নড়াইল জেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে জেলা আইনজীবী সমিতির উদ্যোগে প্রয়াত মকবুল হোসেনের প্রথম দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে মরহুমের দ্বিতীয় দফা নামাজে জানাজা অনুষ্ঠিত হয়।

জানাজায় নড়াইল-২ আসনের সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট শেখ হাফিজুর রহমান, বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অনিন্দ্য ইসলাম অমিত, নড়াইল জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক শাহরিয়ার রিজভী জর্জ, লোহাগড়া পৌরসভার সাবেক মেয়র অ্যাডভোকেট নেওয়াজ আহম্মেদ ঠাকুর নজরুল, লোহাগড়া সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এসএম, হায়াতুজ্জামানসহ এলাকায় সর্বস্তরের মানুষ উপস্থিত ছিলেন।

বাদ জোহর মরহুমের জন্মভূমি লোহাগড়ার মরিচপাশা গ্রামে তৃতীয় দফা নামাজে জানাজা শেষে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে।

মিষ্টভাষী, সদা হাস্যোজ্জ্বল, বিনয়ী মকবুল হোসেন দীর্ঘদিন ধরে ডায়াবেটিকসহ অন্যান্য রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে স্বজনরা তাকে দ্রুত ঢাকার কুর্মিটোলা হাসপাতালে ভর্তি করেন।

সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার রাত সাড়ে ১০টার দিকে তিনি ইন্তেকাল করেন। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিল ৮২ বছর। তিনি একপুত্র এবং তিন কন্যা সন্তানসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

ইএইচ

Link copied!