ফেসবুক


ইউটিউব


টিকটক

Amar Sangbad

ইনস্টাগ্রাম

Amar Sangbad

এক্স

Amar Sangbad


লিংকডইন

Amar Sangbad

পিন্টারেস্ট

Amar Sangbad

গুগল নিউজ

Amar Sangbad


হোয়াটস অ্যাপ

Amar Sangbad

টেলিগ্রাম

Amar Sangbad

মেসেঞ্জার গ্রুপ

Amar Sangbad


ফিড

Amar Sangbad

ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন, ২০২৬

ভালুকায় নিখোঁজের ১দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি:

ভালুকা (ময়মনসিংহ ) প্রতিনিধি:

মে ৭, ২০২৪, ০৪:১৪ পিএম

ভালুকায় নিখোঁজের ১দিন পর গৃহবধূর লাশ উদ্ধার, স্বামী পলাতক

ময়মনসিংহের ভালুকায় নিখোঁজের একদিন পরে হাজেরা খাতুন (৩৫) নামে এক গৃহবধূর গলাকাটা লাশ উদ্ধার করেছে ভালুকা মডেল থানা পুলিশ। এ ঘটনায় স্বামী সোহেল (৪০) পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের শ্বশুর ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার কাচিনা ইউনিয়নের গুজারভিটার বীর মুক্তিযোদ্ধা মৃত আজাহার উদ্দিনের ছেলে সোহেলের স্ত্রী হাজেরা খাতুনকে গতকাল সোমবার থেকে খোঁজে পাওয়া যাচ্ছিল না। মঙ্গলবার (৭ মে) সকালে বাড়ির পাশে ধান ক্ষেতে হাজেরা খাতুনের গলাকাটা লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দিলে লাশ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

কাচিনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মুশফিকুর রহমান লিটন জানান, নিহতের স্বামীর নাম সোহেল। দুই সন্তানের জননী হাজেরা খাতুন পার্শ্ববর্তী গ্রামের হাছেন আলীর মেয়ে।

ভালুকা মডেল থানা অফিসার ইনচার্জ শাহ কামাল আকন্দ জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের স্বামী প্রায়ই তার স্ত্রীকে মারধর করতো এবং ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে হাজেরা তার স্বামীর হাতে খুন হয়েছে।

এ ঘটনায় নিহতের শ্বশুর ও দুই ননদকে জিজ্ঞাসাবাদের আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বিআরইউ

Link copied!